সবার মুখে এখন একটাই উচ্চারণ, আমরা পরিবর্তন চাই-মিয়া গোলাম পরওয়ার

রাজধানী থেকে গ্রামের শ্রমিক, রিকশাচালক, দিনমজুর, দোকানদার, ব্যবসায়ী, ব্যাংকার ও ছাত্রসমাজ সবার মুখে এখন একটাই উচ্চারণ, আমরা পরিবর্তন চাই। শনিবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়া তিনটি দল সততা, নৈতিকতা, চরিত্র ও আমানতদারির পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যারা বারবার পরীক্ষায় ফেল করে, তাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হয় না। জনগণ এবার সেই ফেল করা দলগুলোকেই রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি পক্ষ চাঁদাবাজি, দখলবাজি, সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে। দাড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে নারী ভোটারদের হিজাব খুলে নেওয়ার হুমকি, শারীরিক নির্যাতন, সভা-মিটিংয়ে হামলা এবং পীর-মুরুব্বিদের হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, “যারা ক্ষমতায় যাওয়ার আগেই মায়েদের কাপড় খুলে দিতে চায়, তারা ক্ষমতায় গেলে গোটা জাতিকে বিবস্ত্র করে ফেলবে।৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বিএনপির দিকেও অভিযোগ তোলেন। তার ভাষায়, ক্ষমতায় যাওয়ার আগেই যদি খাল-বিল, মাঠ-ঘাট দখল করা হয়, তাহলে ক্ষমতায় গেলে মা-বোন, হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। এই পরিস্থিতিতে জনগণ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি। জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই আন্দোলনের তরুণ শক্তি, এলডিপি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দেশপ্রেমিক দল এই ঐক্যে যুক্ত হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দাড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহার করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছে। তিনি বলেন, দাড়িপাল্লার বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই টাকা দিয়ে চিহ্নিত দাগী পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, যারা লুকিয়ে ছিল তাদের বাইরে আনা হচ্ছে। তিনি বলেন, এসব সন্ত্রাসীদের একত্রিত করে অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে মিলিয়ে নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। কালো টাকার যে স্রোত, পানির মতো ঢালা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি কর্মচারীদের বেতন ও পে-স্কেল সংক্রান্ত আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এসব দাবি যুক্তিসঙ্গত হলেও নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যাতে নির্বাচন-পূর্ব পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।যেকোনো দাবি নিয়মতান্ত্রিকভাবে তোলা উচিত। সরকারি কর্মচারীরা দেশপ্রেমিক নাগরিক ও ভোটার উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক দিন পরই নির্বাচন এই সময়ে অস্থিরতা সৃষ্টি না করাই সমীচীন। নির্বাচনের পর রাজনৈতিক সরকারের মাধ্যমে এসব দাবি নিষ্পত্তি করা যেতে পারে বলেও মত দেন তিনি। ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আযম হাদী, মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা আল মুজাহিদ, এডভোকেট ফিরোজ কবির, এডভোকেট আবু ইউসুফ মোল্যা, আলী আকবর মোড়ল, খুলনা জেলা উত্তর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. ইউসুফ ফকির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা আমীর হাসান মাহামুদ টিটু, মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মাওলানা সাইফুল হাসান, ড. আজিজুল হক, নজরুল ইসলাম জমাদ্দার, শেখ আলাউদ্দিন, শেখ আব্দুল আলীম, গাজী মোর্শেদ মামুন, মাষ্টার মফিজুল ইসলাম, ইঞ্জিনিয়র সাব্বির আহম্মেদ, শরিফুল ইসলাম মোল্যা, মাওলানা জুবায়ের হোসেন ফাহাদ প্রমুখ।
নারীদের তুলনায় পুরুষদের বয়স আগে বাড়ে কেন, কী বলছে বিজ্ঞান.

সাধারণত দেখা যায়, নারীরা পুরুষদের তুলনায় বেশি বয়স পর্যন্ত বাঁচেন। শুধু আয়ুর দিক থেকেই নয়, অনেক ক্ষেত্রে শরীর ও মস্তিষ্কের বার্ধক্যও নারীদের মধ্যে তুলনামূলকভাবে ধীরে আসে। বিজ্ঞানের দৃষ্টিতে এর পেছনে রয়েছে বেশ কিছু চমকপ্রদ ব্যাখ্যা। চিকিৎসক ও গবেষকদের মতে, এই পার্থক্যের মূল কারণ হরমোন, শরীরের গঠন, জীবনযাপন ও জিনগত বৈশিষ্ট্য। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় উঠে এসেছে, বয়স […]
নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—সবাই একযোগে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।’ আজ শনিবার বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসের হলরুমে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা […]
গ্যালিলিওর পরীক্ষার মুখোমুখি এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে গতিতে বিবর্তিত হচ্ছে, তাতে বিজ্ঞানীদের মনে এখন একটি বড় প্রশ্ন আসছে। কোনো একটি এআই সিস্টেমের প্রকৃত বুদ্ধিমত্তা আমরা কীভাবে পরিমাপ করব, এমন উত্তর কীভাবে জানা যাবে? এই জিজ্ঞাসার কেন্দ্রবিন্দুতে গ্যালিলিও পরীক্ষার কথা জানা যায়। স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মাঝেমধ্যেই এই পরীক্ষার আলাপ তোলেন। ৬ ফেব্রুয়ারি এক এক্স বার্তায় […]
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ২৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে গুলশান থানা দুজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুজন […]
‘ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা রোধে ভূমিকা রাখবে আনসার সদস্যরা’

ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার (পরিচালক) মোহা. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ শনিবার কুমিল্লায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা […]
নানিবাড়ির মানুষের কাছে ‘ভোট উপহার’ চাইলেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর দিনাজপুরে নানিবাড়ি এসে আবেগতাড়িত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণায় এসে নানি-নাতির সম্পর্কের চিরন্তন ভালোবাসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানিবাড়িতে নাতি এলে তাকে খালি হাতে ফেরানো হয় না। তাই আগামী ১২ তারিখের নির্বাচনে সবার কাছে ধানের শীষে ভোট ‘উপহার’ চান তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিকে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ […]
সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার জোড়া পুরস্কারে উজ্জ্বল আলপি
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রাখা হলো না বাংলাদেশের। নেপালের পোখারায় আজ ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের মেয়েদের। দলগতভাবে দিনটি আক্ষেপের হলেও ব্যক্তিগত অর্জনে টুর্নামেন্ট রাঙিয়েছেন বাংলাদেশের আলপি আক্তার। চার দেশের এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন পঞ্চগড়ের এই উদীয়মান ফরোয়ার্ড। ফাইনালে আজ গোল পাননি […]
নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। ২৮ জানুয়ার ওই নারী মারা গেলেও তাঁর নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু। নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া রোগী […]