রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে জন্য ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশনা দেন। তারেক রহমান […]
মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজান উদযাপনকারী মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং ধর্মীয় স্বাধীনতাকে আমেরিকার শক্তির মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। ইসলামের পবিত্রতম মাসের সূচনা উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ট্রাম্প বলেন, ‘আজ আমি রমজান উদযাপনকারী সবার প্রতি আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি।’ তিনি এ মাসকে ‘আধ্যাত্মিক […]
নিজের গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি সুযোগ-সুবিধা ও বিলাসিতা পরিহার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে তিনি সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাফেরা করবেন। একইসঙ্গে জনদুর্ভোগ কমাতে তার গাড়িবহরের সংখ্যাও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। আতিকুর রহমান রুমন জানান, […]
পুরো রমজান বন্ধই থাকছে বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। নতুন তালিকা অনুযায়ী, পুরো রমজান মাস প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ক্লাস বন্ধ থাকবে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ […]
সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান টিআইবির

সরকার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সংসদ সদস্য ও সরকারি দায়িত্বপ্রাপ্ত সবার আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশের জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি নির্বাচনে বিএনপির জয়ী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ সাধুবাদ […]
চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতেই শুরু […]
বিশ্বকাপের আকাশে ড্রোন-আতঙ্ক: সতর্ক মেক্সিকোর সেনাবাহিনী

ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হতে আরও মাস চারেক বাকি। কিন্তু মেক্সিকোর সেনাবাহিনী এখন থেকেই সতর্ক। গ্যালারির ওপরে আকাশে অননুমোদিত ড্রোন ঠেকাতে এরই মধ্যে মহড়াও দিতে শুরু করেছে তারা। মেক্সিকো সিটির একটি সামরিক ঘাঁটিতে আজ সেনাসদস্যরা তাঁদের অত্যাধুনিক ‘অ্যান্টি-ড্রোন’ সরঞ্জামের একটি প্রদর্শনীও করেছেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে […]