পরিবহনমন্ত্রীর বক্তব্য বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া

19

ফেসবুক পোস্টে তাসনিম জারা ‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না’ সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের করা এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে পরিবহনমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন জাতীয় […]

ভারতীয় বিমানের আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা বাড়ালো ইসলামাবাদ

18

পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটি (পিএএ) ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এক নতুন নোটিশে জানিয়েছে, ২৩ মার্চ পর্যন্ত সমস্ত ভারতীয় বেসামরিক ও সামরিক নিবন্ধিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার অধীনে পাকিস্তানের উভয় ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন(এফআইআর) করাচি এফআইআর এবং লাহোর এফআইআর এ কার্যকর থাকবে। […]

এখন টিভির সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউর উদ্বেগ

17

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ […]

ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

16

ক্রিকেট ম্যাচ চলাকালে মাঝে মধ্যে পোকার আক্রমণ দেখ যায়। তবে এবার সেটা মৃত্যু পর্যন্ত গড়াল। ভারতের একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। উত্তর প্রদেশের কানপুরের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। আর প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত। তার বয়স হয়েছিল ৬৫ বছর। […]

টিসিবির তেলের বোতলে তেল নয়, মিলল পানি

15

পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান মাস উপলক্ষ্যে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্যের একটি চালানে ভোজ্যতেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হলে পুরো তেলের চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) চত্বরে দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে আসা একটি ট্রাক থেকে পণ্য খালাসের […]

হাদি হত্যা মামলা: ফের পেছাল পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

14

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে […]

৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

13

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের […]

উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের বড় সুখবর

12

সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সেই ভাতাকে শতভাগ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ বিষয়ে তিনি কথা বলেন। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, […]

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু গ্রেফতার

11

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেফতার করে। আজই তার ৬৬তম জন্মদিন। তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং […]

রেলকে লোকসানি প্রতিষ্ঠান দেখতে চায় না সরকার: রেলমন্ত্রী

10

নতুন সরকার বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার ঢাকায় রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। ওই সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরেছে রেল মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার […]