আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

9

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে […]

মানবতাবিরোধী অপরাধের বিচারের খোঁজখবর নিতে ট্রাইব্যুনালে আখতার

8

মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় জবানবন্দি দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তাঁকে কবে জবানবন্দি দিতে হবে, সে বিষয়ে এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১–দলীয় নির্বাচনী […]

ফিরতে চায় আ. লীগ, কী করবে বিএনপি

7 1

দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক স্থবিরতার পর আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে এক ডজনের বেশি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া-মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল […]

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

6

প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে।নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং […]

রমজানের শুরুতেই থালাপতি বিজয়ের বার্তা

5

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা রয়েছে তার। প্রতি রমজানে ইফতার পার্টির আয়োজন করেন এই নায়ক। ইসলাম ধর্মের অনুসারীদের সঙ্গে বসে করেন ইফতার বিজয়। যেখানে ইফতারের পাশাপাশি মোনাজাত ও নামাজ আদায় করতে দেখা গেছে তাকে। এবারও রমজানের একদম শুরুর দিনেই নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট […]

শিক্ষা খাতে বড় পরিবর্তন আসছে, যা জানালেন প্রতিমন্ত্রী

4

শিক্ষা খাতে বড় পরিবর্তনের বার্তা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জিডিপির ৫ শতাংশ বরাদ্দে নেওয়ার অঙ্গীকার, তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে বাধ্যতামূলক করা, ওয়ান টিচার ওয়ান ট্যাব বাস্তবায়ন, মাধ্যমিক থেকে রোবোটিক্স চালু, উন্নয়ন বাজেট ব্যয়ে কঠোর নজরদারি এবং পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থায় সংস্কারসহ একগুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) […]

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

3

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী […]

তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, অংশীদারত্ব জোরদারে আগ্রহ

2

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বাংলাদেশ–যুক্তরাজ্য অংশীদারত্ব আরও জোরদার করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার কিয়ার স্টারমারেরর শুভেচ্ছাবার্তা–সংবলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে। চিঠিতে কিয়ার স্টারমার লিখেছেন, ‘আমি বাংলাদেশের নির্বাচনে আপনার […]