একুশ হোক জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ

আবার এলো রক্তরাঙা সেই মহান একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের দিকে তাকালে একুশের রক্তরক্তিম ছবিখানাই সর্বাগ্রে দৃষ্টিপটে ভেসে ওঠে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানে ঔপনিবেশিক পাকিস্তানি আমলে সূচিত মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন বাঙালীর স্বপ্ন পূরণের ইতিহাস হিসেবে আজও আমাদের জাতীয় জীবনে সমুজ্জ্বল হয়ে আছে। যদিও বাংলা এখনো পরিপূর্ণরূপে এদেশের মানুষের জীবিকার প্রধান ও […]
অমর একুশে আজ

স্টাফ রিপোর্টারঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বাঙালি জাতির জন্য দিবসটি একদিকে যেমন চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে […]
কালিয়ায় অীস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ইফতারি

নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া): পবিত্র মাহে রমজানকে ঘিরে নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার বিভিন্ন হাট-বাজারে বসেছে বাহারি ইফতারির পসরা। জিলাপি, বেগুনি, পিয়াজু, ছোলা, হালিম, চপসহ নানা মুখরোচক খাবার রোজাদারদের আকৃষ্ট করলেও এর বড় একটি অংশ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।সরেজমিনে দেখা যায়, অনেক দোকানে খোলা জায়গায় ধুলাবালির মধ্যে ইফতার […]
মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতবাড়ি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে। কচুয়া ফায়ার সার্ভিস ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার পূর্বে সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। ক্ষতিগ্রস্ত […]
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা,কলারোয়া (সাতক্ষীরা): ইফতার করা হলো না স্কুল ছাত্র সজীব হোসেনের(১৫)। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে শুক্রবার পৌণে ৬ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে ইটবাহী ট্রলি চাপায় প্রাণপ্রদীপ নিভে যায় সজীবের। নিহত সজীব বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার বড় আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে।জানা গেছে, শুক্রবার পড়ন্ত বিকেলে সজীব […]
যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোর ব্যুরোঃ যশোরের শার্শায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম আল আমিন। তিনি উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে […]
মাহেন্দ্র-ইজিবাইকের দখলে সড়ক দীর্ঘ এক যুগ ধরে রুপসা- রামপাল রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা,ফয়লাহাট( রামপাল) বাগেরহাটঃদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাগেরহাটের রামপাল —রুপসা রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। এরফলে এ রুটে চলাচলকারি যাত্রী সাধারনের চলাচলে সময় ও ব্যয় বেড়েছে।জানা গেছে শিল্প শহর খুলনার সাথে উপকুলীয় এ উপজেলার বিগত ১৯৮৬ সালে যাত্রীবাহি বাস চলাচল শুরু হয়। রামপাল উপজেলার বাসিন্দারা ছাড়াও মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার একটি অংশের […]