অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আগামী ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিকেল ৩টায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান মুন্না এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং কার্যপরিধি সম্প্রসারণের লক্ষ্যে খুলনায় কর্মরত […]
নারী দিবস আসে-যায়, নারীর ভাগ্য বদলায় না

উপকূলের নারী শ্রমিকদেরবঞ্চনার যেন শেষ নেই এম. মুর্শেদ ও শিপন ভূইয়া : মাঠে ধান রোপণ, আগাছা পরিষ্কার কিংবা ফসল কাটার মতো কঠিন কৃষিকাজে পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করেন তারা। কিন্তু দিনের শেষে মজুরির খামে থাকে স্পষ্ট বৈষম্য, পুরুষ শ্রমিকদের তুলনায় কম পারিশ্রমিক পান নারী শ্রমিকরা। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় কৃষিক্ষেত্রে কর্মরত নারীদের জীবনে এ বৈষম্য […]
নারীবান্ধব সমাজ গড়াই হোক আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গীকার

দেশ, রাষ্ট্র, সমাজসহ পরিবারে যদি পিছিয়ে থাকে নারী জাতি তাহলে গোটা সমাজ ব্যবস্থার ওপরই তার নেতিবাচক প্রভাব পড়ে। নারীকে সমঅধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা না করার প্রবণতা সমাজ ও দেশকে পেছন দিকেই টেনে নেয়। এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোই সভ্যতা ও সংস্কৃতির দায়। একই সঙ্গে রাষ্ট্র, রাজনীতি ও সমাজেরও। আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯১০ […]
‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলছে খুলনার অনেক পেট্রোল পাম্পে

স্টাফ রিপোর্টার : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার খবরে খুলনায় জ্বালানি তেল নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাস্তবে তেলের কোনো ঘাটতি না থাকলেও গুজবের কারণে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অস্বাভাবিক ভিড় দেখা যাচ্ছে। কোথাও কোথাও ‘তেল নেই’ লেখা সাইনবোর্ডও টানানো হয়েছে। এতে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত দু’দিনে শুক্র ও শনিবার তিনভর […]
ইসলামি শক্তিকে পরাজিত করার নীল নকশা অব্যাহত থাকলে মোকাবেলা করা হবে

নগর জামায়াতের ইফতার মাহফিলে মুহাদ্দিস আব্দুল খালেক এমপি স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ১৭ রমযান ৩১৩ জন মুজাহিদ এক হাজার কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে বদরের ইতিহাস রচনা করেছিলেন। সেই বদরের শিক্ষাকে কাজে লাগিয়ে বর্তমান বিশ্বেও যেন মুসলিম মিল্লাতের বিজয় আসে সে জন্য মহান রব্বুল আলামিনের দরবারে […]
বদরের চেতনায় ইনসাফপূর্ণসমাজ প্রতিষ্ঠা করতে হবে

বদর দিবসের আলোচনায় এড. হেলাল এমপি খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, “দেশ ও সমাজে বিরাজমান অন্যায়-অনাচার প্রতিরোধ করা এবং সত্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানোই বদর যুদ্ধের শিক্ষা ও চেতনা। সকলকে বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমস্ত অন্যায় অরাজকতা রুখে দাঁড়াতে হবে। তবেই ইনসাফ ও […]
গাছের সাথে এ কেমন শত্রুতা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় হাজী গোলাম হোসেনের পুকুরের দক্ষিণ পার্শ্বে ১৫ শতক জমিতে থাকা ১৮টি আম গাছ গত বৃহস্পতিবার রাতে একদল দূর্বৃত্তরা কেটে সাবার করে দিয়েছে। জমির মালিক মোঃ আলী হোসেন জানান, আমি শখের বসে আমার জমিতে ২০টা বিদেশী আম গাছ রোপন করেছিলাম। আম গাছগুলোতে মুকুল ধরেছে। শত্রুতা করে রাতের আঁধারে কে বা কারা আমার […]
নড়াইলের দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপিসদস্যসহ অন্তত ১৫ জন আহত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৭মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সাথে আক্তার হোসেন গ্রুপের […]
ইবির শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, রুনা হত্যা মামলায় অভিযুক্ত সমাজকল্যাণ […]
কয়রা উপজেলা পরিষদের ৬ টি ভবনই পরিত্যক্ত পুন: নির্মাণের উদ্যোগ নেই

কয়রা (খুলনা) প্রতিনিধি: ভবন গুলো ৫০ বছরের পুরনো। খসে পড়ছে পলেস্তারা। ভবন জুড়ে আগাছা জন্মেছে। হালকা বাতাসেই কেঁপে ওঠে জরাজীর্ণ দালানকোঠা। ফাটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে নষ্ট করে দেয় আসবাবপত্র। যে কোনো সময় ভবনগুলো ধসে পড়ে প্রাণহানিসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটতে পারে। খুলনার কয়রা উপজেলা পরিষদের কর্মকর্তাদের থাকার জন্য ৬টি আবাসিক ভবনের সব ক’টিা এমন অবস্থা।উপজেলা […]