ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দু’টি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরে হামলা চালিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা […]
মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে […]
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য রাখেন। এরপর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হন।
অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের বই

খুবি প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার তিনটি বই।লেখালেখিতে তিনি রানা মাসুদ নাম ব্যবহার করেন। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘করিডোরের কান্না’, গল্পগ্রন্থ ‘ওথেলো সিনড্রোম’ এবং নতুন উপন্যাস ‘মধুমঞ্জরী’। সবগুলো বই প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী এবং এবারের মেলায় প্রকাশনীর ২৮৪ নম্বর স্টলে বইগুলো […]
ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে রড সিমেন্ট বালু পাথরের দাম

দেখার কেউ নেই রড প্রতি টনে ১৫ থেকে ২০ হাজার, পাথর টনে ৭০০-৯০০ টাকা, সিমেন্ট প্রতি ব্যাগ ২৫ টাকা, সিলেট বালু ফুটে ১০/১৫ টাকা বেড়েছে স্টাফ রিপোর্টার : ইরান যুদ্ধে অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নির্মাণ খাতের প্রধান উপকরণ রড, সিমেন্ট, বালু ও পাথরের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি টন রড ১৫ থেকে ১৮ হাজার, […]
দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ

োদৌলতপুর খুলনা প্রতিনিধি : দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক মালিক দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবসী সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি দৌলতপুরের পাবলা এলাকার আইয়ুব আলী সড়কের (তিন দোকানের মোড়) ইজিবাইক মালিক মো. রুবেল মোল্লা তার একটি গাড়ি ভাড়ায় চালানোর জন্য মাদারীপুরের পিয়ারপুর গ্রামের বক্কর সিদ্দিকের […]
বেনাপোল বন্দর দিয়ে ১৬ দিনে ৫ হাজার টন চাল আমদানি

যশোর ব্যুরো : চাল আমদানির সরকার ঘোষিত শেষ সময় ছিল মঙ্গলবার (১০ মার্চ)। এ সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৬ দিনে ৩২টি চালানের মাধ্যমে ৫ হাজার ৫ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। বন্দর থেকে এসব চাল খালাস করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়েছে। বন্দরের সহকারি পরিচালক কাজী […]
ফুলতলায় সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ সংবাদদাতা, ফুলতলা (খুলনা) : ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে বিজয় চন্দ্র সরকার (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সুকোমল চন্দ্র সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় চন্দ্র সরকার স্থানীয় আইয়ান সিটি মার্কেটে একটি সেলুনের দোকান পরিচালনা করতেন। গত মঙ্গলবার কর্মস্থলে না যাওয়ায় তার মা তাকে […]
ভাণ্ডারিয়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে লুটপাট

নিজস্ব সংবাদদাতা ,ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় একটি পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার ধাওয়া গ্রামের মৃধা বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থরা […]
তেরখাদায় আবারও দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, তেরখাদা (খুলনা) : মাত্র এ সপ্তাহের ব্যবধানে তেরখাদা উপজেলার বলর্দ্বনা গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল গত ১০ মার্চ দিবাগত রাত ১টার দিকে বলর্দ্বনা গ্রামের সেনা সদস্য বিশ্বজিৎ কুমার দাসের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতি সাধন করে। […]