হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু লক্ষ্যমাত্রা ৯১ হাজার

WhatsApp Image 2026 04 05 at 4.04.51 PM

যশোর ব্যুরো : হামের হটস্পট যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। […]

আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’রবেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন

2 4

জি এম মুজিবুর রহমান, নিজস্ব সংবাদদাতা, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। ফলে এলাকার হাজার হাজার পরিবার ভাঙন আতঙ্কে ভুগছে। আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাটের কাছে পাউবো’র বাঁধে সম্প্রতি মাটি-বালি ভর্তি বালির বস্তা/জিএ ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হয়েছে। মানুষ ভেবেছিল বেশ কিছুকাল ভাঙ্গন […]

খুলনায় অতিরিক্ত জ্বালানি রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

khulna tel 2.jpg 1

স্টাফ রিপোর্টার : নিয়মিত স্টোরেজ সীমার অতিরিক্ত জ্বালানি মজুদ রাখায় খুলনার সিকদার ফিলিং স্টেশন এন্ড সিএনজিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান গতকাল রবিবার লবণচরা থানার জিরো পয়েন্ট এলাকায় পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশনটিকে ওজন ও মানদণ্ড আইন ২০১৮ এর ৫৫ ধারা অনুযায়ী […]

বিক্ষিপ্তভাবে ৪ দিন বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে

1 7

স্টাফ রিপোর্টার: আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে চারদিন শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৫এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি […]

যুদ্ধ প্রেক্ষাপটে জ্বালানি সংকট, খুলনায় নাগরিক সংগঠন ফেড এর ১৩ দফা প্রস্তাব

4 2

স্টাফ রিপোর্টার : খুলনার প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের কাছে ১৩ দফা সুপারিশ তুলে ধরেছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটি এই প্রস্তাবনা উপস্থাপন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক গৌরঙ্গ নন্দী বলেন, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার […]

খুলনা বিভাগে হাম এর প্রাদুর্ভাব উদ্বেগজনক, ঝুঁকিপূর্ণ জেলা কুষ্টিয়া

WhatsApp Image 2026 04 05 at 4.04.51 PM

২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু, নতুনশনাক্ত ৫৬, আজ থেকে জরুরি টিকাদান স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে সন্দেহভাজন রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ এ। […]

সুন্দরবনে আলামিন বাহিনীর দৌরাত্ম্যে অসহায় বনজীবীরা

1 6

স্টাফ রিপোর্টার: সুন্দরবন আবারও বনদস্যুদের দৌরাত্ম্যে অশান্ত হয়ে উঠেছে। আলামিন বাহিনী নামে একটি বাহিনীর বেপরোয়া তৎপরতায় জেলে, বাওয়ালী ও মৌয়ালদের জীবন-জীবিকা আজ চরম ঝুঁকির মুখে। অপহরণ, নির্যাতন, গুলি করে পঙ্গু করে দেওয়া এসব অভিযোগ এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনে যেতেও ভয় পাচ্ছে জেলেরা। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগ, বাহিনীর প্রধান আলামিন সুন্দরবনের […]