লনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে হলে দলমত, শ্রেণি-পেশা, নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) বাদ আসর খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনাস্থ তেরখাদাবাসীর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক অতিরিক্ত সচিব মো. গাউসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরান হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আরও বলেন, ২ ফেব্রুয়ারি খুলনার জনসভায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সরকার গঠন করলে শিল্পনগরী খুলনাকে আবারও পুনরুদ্ধার করা হবে। তরুণদের জন্য আইটি পার্ক, নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে। এরপর ২০২৪-এ অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম জহির, এড. মোমরেজুল ইসলাম, রবিউল ইসলাম, মেহেদী হাসান দিপু, এড. মশিউর রহমান নান্নু, এড. সরফরাজ হিরো, মাহবুব হাসান পিয়ারু, এসএম মারুফ হোসেন, মিজানুর রহমান, তরিকুল ইসলামসহ বিপুল সংখ্যাক তেরখাদাবাসী।
বাদ মাগরিব সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের নাদিরের মোড়, বৌবাজার, সিদ্দিকিয়া মাদ্রাসা হয়ে ২৫ নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, হাফিজুর রহমান মনি, শেখ তৈবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, রবিউল ইসলাম রবি, আব্দুল আলিম, আনিসুর রহমান আরজু, হেদায়েত হোসেন হেদু, কামরুজ্জামান রুনু, নাহিদ মোড়ল, শরিফুল ইসলাম বাবু, আলমগীর হোসেন আলম, সুলতান মাহমুদ সুমন, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম সাগর, ইমরান হোসেন, ইব্রাহিম হাওলাদার, মোস্তফা জামান মিন্টু, মাহমুদ হাসান মুন্না, শাহনেওয়াজ, মোস্তাফিজুর রহমান খান, বাকির ফেরদৌস, শাওন শরীফ, রুহুল আমিন, সাইদুর রহমান রানা, গিয়াসউদ্দিন, আল মামুন প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তির।