খুলনা-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী জনার্দন দত্ত নান্টু গতকাল নগরীর ২নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় এবং গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৩ আসনের সকল ভোটারের প্রতি মই প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট খুলনা জেলা আহ্বায়ক এ্যাড.সনজিত মন্ডল, বাসদ খালিশপুর থানা আআহ্বায়ক ইউনুস আহমেদ মাসুদ,সদস্য ইয়াসিন হাওলাদার,ফিরোজ মোল্লা,খাদিজা আক্তার,সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য নাজমা বেগম নাজু,হাজেরা খাতুন,নূর নাহার বেগম,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন প্রমুখ।
গণসংযোগকালে জনার্দন দত্ত নান্টু ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের সকল ভোটারের প্রতি মই প্রতীকে তাকে নির্বাচিত করে জনগণের মুক্তির লড়াইকে বেগবান করার আহ্বায়ক জানান।-খবরঃ বিজ্ঞপ্তি