/ বামপন্থীরা নীতির উপরে দাঁড়িয়ে পাট শিল্পরক্ষাসহ খুলনাকে শিল্পনগরী গড়ে তুলবে

বামপন্থীরা নীতির উপরে দাঁড়িয়ে পাট শিল্পরক্ষাসহ খুলনাকে শিল্পনগরী গড়ে তুলবে

খুলনা-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থীত মই মার্কার প্রার্থী জনার্দন দত্ত নান্টু সমর্থনে গতকাল বিকাল সাড়ে ৪ টায় দৌলতপুরে প্রচার মিছিল এবং দৌলতপুর বাজারের সামনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় জনার্দন দত্ত নান্টুর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং সিপিবি সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
পথ সভায় বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকলসহ খুলনার বন্ধ সকল শিল্প-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা-৩ আসনে মই মার্কায় ভোট দিয়ে জনার্দন দত্ত নান্টুকে জয়যুক্ত করার আহ্বায়ক জানান। বক্তারা সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ও নারী বিদ্বেষী অবস্থান নিয়ে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তিনি বামপন্থীদের প্রার্থী জনার্দন দত্ত নান্টুকে মই মার্কায় ভোট দেওয়া আহ্বা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, সিপিবি দৌলতপুর থানা কমিটির নেতা পুর্নেন্দু দে বুবাই, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজ রাসেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট খুলনা জেলা আহ্বায়ক এ্যাড. সনজিত মন্ডল, শ্রমিক নেতা মিজানুর রহমান স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক তনুশ্রী তনু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রিয়াসাত আলী, বাসদ খালিশপুর থানা আহ্বায়ক ইউনুস আহমেদ মাসুদ, সদস্য ইয়াসিন হাওলাদার, ফিরোজ মোল্লা, খাদিজা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য নাজমা বেগম নাজু, হাজেরা খাতুন, নূর নাহার বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ শুভ প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তি