/ সমাজ বিরোধী, চাঁদাবাজ,দখলবাজ তারকোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না

সমাজ বিরোধী, চাঁদাবাজ,দখলবাজ তারকোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না

দিঘলিয়ায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল

শেখ মনিরুল ইসলাম, দিঘলিয়া (খুলনা): খুলনা ৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জনতার মুখোমুখি অনুষ্ঠানে বলেছেন, বিএনপি সরকার গঠন করলে স্টার জুট মিলসহ বন্ধ জুট মিল কলকারখানা গুলো চালু করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির নির্বাচনী ইস্তেহারে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষকদের বেতন ভাতাবৃদ্ধিসহ ন্যাযতার ভিত্তিতে সকল দাবি পুরণ করা হবে।
তিনি গতকাল বিকালে দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় ময়দানে জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের প্রশ্নের উত্তরের একথা বলেন।
গণমাধ্যম কর্মী সাদিয়া রোশনি সূচনার সঞ্চালনায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষের সরব উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রানবন্ত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজ বিরোধী কাউকে ছাড় দেয়া হবে না। যিনি সমাজ বিরোধী, চাঁদাবাজ,দখলবাজ তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনা। তার একটাই পরিচয় সে একজন সমাজ বিরোধী মানুষ। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, কোন সন্ত্রাসী চাঁদাবাজকে দলে প্রশ্রয় দিবেন না। আমরা বিএনপি কোন সন্ত্রাসী চাঁদাবাজ , দখলবাজকে কখনও রাজনৈতিক পরিচয়ে পরিচিত করবো না।
তিনি প্রশাসনকে প্রশ্ন রেখে বলেন আপনার যখন কোন চাঁদাবাজ, দখলবাজ সন্ত্রাসীকে যখন গ্রেফতার করেন না তখন আমার মনে হয় তাহলে কি চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসীদের সাথে আপনাদের কি সখ্যতা আছে? তিনি বলেন আমরা চাই একটি নিরাপত্তা মূলক সমাজ।মানুষ নিশ্চিত মনে রাতে ঘুমাত পারেন। তিনি ইভটিজারদের পথ পরিহার করার আহবান জানিয়ে বলেন, স্কুল ছাত্র/ ছাত্রীদের উপযুক্ত স্পোর্টস গ্রাউন্ড, ফুটবল মাঠ,ক্রিকেট মাঠ, ভলিবল গ্রাউন্ড, জিমনেসিয়াম এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে।
আজিজুল বারী হেলাল বলেন,আমি একজন ধার্মিক মানুষ হিসাবে কাউকে হিট কাউন্টিং করতে চাই না। কে সংখ্যা গুরু আর কে সংখ্যালঘু! সবাই আমরা দিঘলিয়ার মানুষ। এ দিঘলিয়াতে আওয়ামী লীগ আছে,বিএনপি আছে,জামায়াত আছে, চরমোনাই পীর সাহেবের দল আছে, যত রাজনৈতিক দল আছে, যতো রাজনৈতিক দল আছে তাদের সাথে আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে কিন্তু দিঘলিয়ার উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইভটিজারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দখলবাজদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এইখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দিঘলিয়া উপজেলার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়ন করে তিনি দিঘলিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে দৃঢ প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ খুলনা জেলা বিএনপি ও দিঘলিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।