নিজস্ব সংবাদদাতা,ফয়লাহাট( রামপাল) বাগেরহাটঃ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাগেরহাটের রামপাল —রুপসা রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। এরফলে এ রুটে চলাচলকারি যাত্রী সাধারনের চলাচলে সময় ও ব্যয় বেড়েছে।
জানা গেছে শিল্প শহর খুলনার সাথে উপকুলীয় এ উপজেলার বিগত ১৯৮৬ সালে যাত্রীবাহি বাস চলাচল শুরু হয়। রামপাল উপজেলার বাসিন্দারা ছাড়াও মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার একটি অংশের লোকজন রামপাল নদী পার হয়ে সহজেই এ রুট দিয়ে চলাচল করতো। যাত্রী পরিবহনের পাশাপাশি চিংড়ি ব্যবসায়ীরা চিংড়ি পরিবহনে সুবিধা ভোগ করতো। এমন অবস্থার ভাগা বাস স্ট্যান্ড থেকে রামপাল ঘটে পর্যন্ত হাতে গোনা কয়েকটি মাহেন্দ্র চলাচল শুরু হয়।
এক সময় এ রুটে বাসের পাশাপাশি সমানভাবে মাহেন্দ্র চলাচল শুরু হয়। দ্রুত যাতায়াত সুবিধার জন্য মানুষ রামপাল থেকে মাহেন্দ্রে এসে ভাগা বাসস্ট্যান্ডে নেমে মোংলা — রুপসা রুটের বাসে খুলনায় যাতায়াত করতে থাকে। এভাবে মানুষ এক সময় বাসের উপর নির্ভর কমিয়ে দ্রুত যাতায়াতের জন্য মাহেন্দ্র বেছে নেয়। এতে আস্তে আস্তে বাসে যাত্রী স্বল্পতা দেখা দেয়। আর যাত্রী স্বল্পতায় বাসগুলো লোকসান গুনতে থাকে। ্এক সময় আনুমানিক ২০১২ সালে এ রুটে একবারেই বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এখন এ রুটে চলাচলকারি যাত্রীরা ফয়লাহাট থেকে রামপাল সদরে মাহেন্দ্র ও ব্যাটারী চালিত ইজিবাইকে চলাচল করছে। তাছাড়া খুলনা ও মোংলা থেকে রামপাল যাতায়াতকারি যাত্রীরা বাসে এসে ভাগা বাস স্ট্যান্ডে নেমে মাহেন্দ্র অথবা ব্যাটারি চালিত ইজিবাইকে সদরে চলাচল করছে। এতে যাত্রীদের সময় ও যাতায়াত ব্যয় বেড়ে গেছে। সেই সাথে বার বার যানবাহন পরিবর্তনে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
এ রুটে এক সময় বাস চালাতেন এমন একজন চালক বলেন এ রুটে ৪০ টির মতো যাত্রীবাহি বাস চলাচল করতো। বাসের পাশাপাশি রামপাল থেকে ভাগা ও ফয়লাহাট বাস স্ট্যান্ড পর্যন্ত হাতে গোনা কয়েকটি মাহেন্দ্র চলাচল করতো। রামপাল থেকে মানুষ মাহেন্দ্রে ভাগা অথবা ফয়লাহাটে নেমে বাসে খুলনা অথবা মোংলায় যাতায়াত করতে থাকে। এভাবে এক সময় মাহেন্দ্র ও ইজিবাইকের দখলে চলে যায় এ বাস রুট।
এরই প্রভাবে এক সময় বাসে যাত্রী স্বল্পতা দেখা দিলে বাসগুলো লোকসানের মুখে পড়ে। বাধ্য হয়ে আনুমানিক ২০১২ সালে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি। সেই থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন এ রুট পুরোপুরি মাহেন্দ্র ও ইজিবাইকের দখলে চলে গেছে।
রামপাল যাত্রী কল্যান সমিতির একজন প্রতিনিধি বলেন ভাগা থেকে রামপাল পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ হয়েছে। তাছাড়া বাগেরহাট- রামপাল— মোংলা আঞ্চলিক মহাসড়কের কাজ চলছে। কাজ শেষ হলে রামপা-রুপসা রুটের পাশাপাশি রামপাল — বাগেরহাট রুটে বাস চলাচল শুরু হলে দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা বেড়ে যাবে। তিনি আরও বলেন খূলনা ও বাগেরহাটের সাথে অন্যান্য উপজেলার সাথে সরাসরি বাস চলাচল থাকলেও রামপাল উপজেলার সাথে এমন ব্যবস্থা নেই।