/ চিতলমারীতে বালু উত্তোলনকারীকে মোবাইলকোর্টে ৫০হাজার টাকা জরিমানা

চিতলমারীতে বালু উত্তোলনকারীকে মোবাইলকোর্টে ৫০হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নালুয়া (চিতলমারী) বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের সাহেব সরদারের ছেলে নুরুন্নবী সরদার (৩২) অবৈধভাবে বালি কাটায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অপরাধির স্বীকারোক্তি মতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানার অর্থ আদায় করেন।
জানাগেছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নুরুন্নবী সরদার বাংলা বাজার মোড়ে ওয়াবদার মাটি কেটে ও অবৈধ ডেজার দিয়ে বালি উত্তোলন করে জমি ভরাট করছিলেন। খবর পেয়ে চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওহাব শেখ ও এস আই শাকিল নিয়াজ এবং সংঙ্গীয় পুলিশ র্ফোস ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ওই ব্যক্তির নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর পূর্বে অপরাধী নুরুন্নবী সরদারকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) সম্পার্কিত আইনের অপরাধের সম্মুখ ধারনা প্রদান করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্য করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন এ ধরনের অপরাধের সাথে যেন কোন ব্যক্তি জড়িত না হয়। এ ধরনের অপরাধ করলে তার জেল-জরিমানা হবে। মোবাইল কোর্ট পরিচালনা সময় ওই এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।