/ মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

মোরেলগঞ্জ অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় সোহাগ শেখ (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনারদিন সকালে হাবিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান সকালে নিজ পৈতৃক ভিটায় ঘর তৈরির কাজ করছিল। এ সময় তার প্রতিপক্ষ ৬/৭ জনের কতিপয় দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় সে গুরুতর রক্তাক্ত জখম হন।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেল, মারপিটের ঘঠন্য়া অভিযোগের দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।