/ ফুলতলায় ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

ফুলতলায় ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

জেল হাজতে প্রেরণ

ভ্রাম্যমাণ সংবাদদাতা, ফুলতলা (খুলনা) : ফুলতলা থানা পুলিশ ধর্ষণের অভিযোগে রাতুল ভূইয়া ওরফে কাদের (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। সে দামোদর (ভূইয়া পাড়া) গ্রামের লিটু ভূইয়া’র পুত্র।


থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, গত ১০ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে ভিকটিমের স্বামী কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় অভিযুক্ত কাদের ভূঁইয়া ঘরে প্রবেশ করে ভিকটিমকে জীবননাশের হুমকি ও তার সন্তানদের হত্যার ভয়ভীতি দেখিয়ে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার স্বামীকে জানান। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ০৫) দায়ের করা হয়। পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শীতপাশারডাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।