/ মোংলায় ১৩ দফা দাবিতে নারী মৎস্যজীবীদের মানববন্ধন

মোংলায় ১৩ দফা দাবিতে নারী মৎস্যজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) : সুন্দরবন উপকুলীয় নারী মৎস্যজীবীদের সরকারী নিবন্ধন, জেলে হিসেবে রেশনে কার্ড প্রাপ্তি ও স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত সহ ১৩ দফা দাবিতে মোংলায় মানববন্ধন করেছে নারী মৎস্যজীবিরা।


বিশ্ব নারী দিবস উপলক্ষে রোববার সকাল ১১ টায় বেসরকারি সংস্থা উত্তরণ ফিসনেট প্রকল্পের আয়োজন ও নারী মৎস্যজীবি সংগঠনের উদ্যেগে পশুর নদী সংলগ্ন উপজেলার চিলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারীর অধিকার মানলেই শক্তিশালী হবে মৎস্য খাত এবং নারী মৎস্যজীবীদের স্বীকৃতি দাও, উন্নয়নের পথ খুলে দাও শ্লেগানের প্লেকার্ড বহন ও প্রদর্শন করেন নারী মৎস্যজীবিরা। এ সময় বক্তব্য রাখেন, নারী নেত্রী জাহানারা বাদশা সুমিত্রা বিশ্বাস কণিকা মন্ডল উইমেন জব ক্রিয়েশনের প্রোগ্রাম ম্যানেজার বিলকিস খাতুন। এ ছাড়া জেলে সংগঠনের নেতা বিদ্যুৎ মন্ডল, বাহারুল শেখ, উত্তরণ ফিশ নেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান কামাল প্রমুখ। বক্তবে নারী নেত্রীরা বলেন, মৎস্য খাতে নারীর সমান কাজের অবদানের যথাযথ স্বীকৃতি, অবাধ ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত এবং নারী মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বাড়ানো এবং সুন্দরবন উপকুলের খাল, নদী ও সমুদ্রে মৎস্য আহরণে নারীর সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন-নারী মৎস্যজীবীদের বাদ দিয়ে টেকসই মৎস্য খাত সম্ভব নয়।