মোরেলগঞ্জ অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলার সীমান্ত ধানসাগর গ্রামে গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২ টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়েছে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন। রাত ২ টা ১৫ মিনিটে শরণখোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দোকান ২টি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ছালেহীন মলীøক রুমি ও শহীদ হাওলাদার সহ স্থানীয় গ্রামবাসী ঘটনার সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবী জানান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ঘটনার দিন বুধবার দিবাগত রাত্র দেড়টার দিকে মোরেলগঞ্জ সীমান্তে ধানসাগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে ব্যবসায়ী মল্লীক স্টোরের মালিক ছালেহীন মলীøক রুমির মুদী মনোহারী ও জ্বালানী তেল, গ্যাস, স্টেশনারী মালামাল সহ দোকান ঘরটিদুূর্বৃত্তদের দেওয়া অগ্নিকান্ডে সম্পূর্ন পুড়ে যায়। এ সময় পশেই থাকা এস,এম টেলিকম পিসি বারইখালী গ্রামের শহীদ হাওলাদারের ইলেকট্রিক্স দোকান ঘরটি পুড়ে গিয়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ী ছালেহীন মলীøক প্রতিদিনের ন্যায় রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে দোকান সংলগ্ন বাড়িতে চলে যায়। রাত আনুমানিক দেড়টার দিকে শব্দ শুনে ঘুম ভেংগে দরজা খুলে দেখতে পান আগুনে তার দোকান ঘরটি জ্বলছে। এ সময় তিনি ডাকচিৎকার দিলে স্থানীয় গ্রাম বাসীরা জড় হয়ে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে শরণখোলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই দোকন ঘর ২টি সম্পূর্ন পুড়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফতাব-ই আলম বলেন, ধানসাগর গ্রামে অগ্নিকান্ডে দোকান পুড়ে যাওয়ার বিষয়ে ৯৯৯ ফোন পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে তিনি সহ ১০ ফায়ার সার্ভিস সদস্যদের একটি টিম সোয়া দুটোর দিকে পৌছাই। অনেক দূরের পথ বিধায় ঘটনাস্থলে জাবার পূবেই দোকন ঘর ২টি পুড়ে সম্পূর্ন মাটিতে বসে যায়। তবে অগ্নিকান্ডে সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারনা করছেন।