স্টাফ রিপোর্টার : দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ার ইসলাম কাজলের বোন নাজিরা সুলতানা গত সোমবার গভীর রাতে খালিশপুর ১১নং তৈয়বা কলোনীতে বড় ভাই সাংবাদিক কাজলের বাসভবনে ব্রেনট্রোকজনিত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী, এক পুত্র, ভাইবোনসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফটো সাংবাদিক কাজল জানান, তাঁর ছোট বোন নাজিরা সুলতানা দীর্ঘদিন যাবৎ ব্রেনস্ট্রোকজনিত রোগে অসুস্থ অবস্থায় তাঁর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
গতকাল বাদ জোহর মসজিদে তৈয়বায় নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। নাজিরা সুলতানার মৃত্যুতে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক আতিয়ার রহমান, চীফ রিপোর্টার মোঃ সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুক আহমেদসহ পূর্বাঞ্চলের অন্যান্য সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।