ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রের জন্য জীবনবাজী রেখে সকলকে কাজ করতে হবে- অধ্যাপক মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, সমাজে রাষ্ট্রে দূর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান আল-কুরআন নির্দেশিত ও মহানবী হয়রত মুহম্মাদ (সা.) প্রদর্শিত পথে চলতে হবে। আর এই পথে চলতে […]
২০ ও ২৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে এডভোকেট হেলাল, বৈষম্যহীন সমাজ গড়তে ‘হ্যাঁ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত করে তুলছেন এলাকা। সব মিলিয়ে নির্বাচনী আমেজে জমে উঠেছে […]
জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে যে ২৬ বিষয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসময় ২৬টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। এতে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত […]
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল […]
চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল আটটা থেকে নতুন এই কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। তিনি বলেন, “নৌ-উপদেষ্টা আমাদের বিভিন্নভাবে হুমকি […]
টিআইবির লোকজনের ভালো দৃষ্টি নেই: অর্থ উপদেষ্টা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সবকিছু দেখতে পারে না, তাদের চোখে ‘দিব্য দৃষ্টি’ নেই বা ভালো দৃষ্টিও নেই, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল টিআইবি বলেছিল, এই সরকার যতটা দৃশ্যমান দেখাচ্ছে, বাস্তবে উন্নয়ন […]

ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিকভাবে অবক্ষয়গ্রস্ত’ আখ্যা ইউক্রেনের আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইউক্রেনের রাজনৈতিক ও ক্রীড়া মহলের তীব্র নিন্দার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইনফান্তিনোকে সরাসরি ‘নৈতিকভাবে অবক্ষয়গ্রস্ত’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সিবিকা বলেন, ‘রাশিয়া ৬৭৯ জন ইউক্রেনীয় শিশুকে হত্যা করেছে যারা আর […]
অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, প্রেস মালিক আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক প্রেস মালিককে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রেস’ নামে দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ওই প্রেসের স্বত্বাধিকারী এবং সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। পুলিশ […]
পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ

দেশের তৈরি পোশাকশিল্পের সংকট মোকাবিলাসহ রপ্তানি সচল রাখতে সরকারের কাছ থেকে নীতিগত ও জরুরি আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে এক জরুরি বৈঠক করেছে বিজিএমইএর একটি প্রতিনিধিদল। বৈঠকে এসব সহায়তা চান বিজিএমইএর […]
শহীদ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা চারবার পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]