নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

1 11

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম-ঠিকানা জানাতে পারলেও অন্য চারজনের নাম-ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির […]

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

4 2512220500

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ছাড়াও দু’টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তাৎক্ষণিকভাবে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মো. কাশেম ফারুক, মো. […]

দক্ষিণে শৈত্যপ্রবাহের হিমেল আবেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

1 10

স্টাফ রিপোর্টার: দক্ষিণমুখী মৌসুমের প্রথম মৃদ্যু শৈত্যপ্রবাহের আবেশ অনুভূত হচ্ছে গতকাল থেকে। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে; এদিকে আকাশ মেঘলা থাকার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেওয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাস মতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক […]

ওসমান হাদি মারা গেছেন

1 9

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং […]

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

2 3

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান চিকিৎসাধীন হাদিকে দেখতে যান। পরে এদিন রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা […]

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

1 8

আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে জটিলতার অবসান হয়েছে শেষ পর্যন্ত। ভাষার মাস ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা। তবে সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে হলেও এবারের একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।আজ বুধবার এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি। বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে […]

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

1 7

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের […]

নগরীর মোড়ে থাকে না ট্রাফিক পুলিশ: ক্রসিং আটকে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় জনদুর্ভোগ

1 6

রঞ্জু আহমদ: শহরের ক্রসিং আটকে সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। একই সাথে নগরীতে প্রতিদিনই তীব্র হচ্ছে যানজট। মোড়ে মোড়ে বাড়ছে ভোগান্তি। সকালে অফিসগামী মানুষ থেকে শুরু করে বিকেলে স্কুলছাত্র-ছাত্রী, সবাইকে পড়তে হচ্ছে দুর্ভোগে। নগরীর প্রধান প্রধান সড়ক রূপসা, নিউমার্কেট, গল্লামারী, সোনাডাঙ্গা ও পিটিআই মোড়, গল্লামারি, ময়লাপোতা মোড়ে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। নগরবাসীর অভিযোগ, […]

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

1 5

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত ৩ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত ২৩ […]

নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

1 4

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার (০৯-১২-২০২৫) সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও, তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন পরিবেশনা উপভোগ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান […]