অবশেষে তেরখাদার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ ২ বছর পর শুরু

1 3

দৈনিক পূর্বাঞ্চলে সংবাদ প্রকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় অবশেষে শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ। দীর্ঘ দুই বছর ধরে থেমে থাকা তেরখাদা সদর থেকে নাচুনিয়া পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়কটি নিয়ে এলাকায় যে ক্ষোভ ও হতাশা জমে উঠেছিল, সেটি এবার কিছুটা হলেও প্রশমিত হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর দৈনিক পূর্বাঞ্চলে “তেরখাদায় দুই বছর ধরে থমকে […]

খুলনার ভৈরব ও রূপসা নদী দখল হচ্ছে, বিষাক্ত বর্জ্যে পানি হচ্ছে দূষিত

2 2

স্টাফ রিপোর্টার: দখল হয়ে যাচ্ছে খুলনা শহর সংলগ্ন ভৈরব ও রুপসা নদী। সেই সাথে ঝুলন্ত পায়খানা ও বিভিন্ন বিষাক্ত বর্জ্য ফেলে পানি মারাত্মত ভাবে দূষিত হচেছ।পাশাপাশি খুলনা শহর রক্ষা বাঁধের ওপর অবৈধ ভাবে দোকান পাট গড়ে ওঠায় এবং যেখানে সেখানে ট্রলার ও নৌকা বেধে মালামাল ওঠানামার কারনে বাঁধটির অস্তিত্ব এখন সংকটাপন্ন। ইতোমধ্যেই বাধেঁর বহুস্থানে ফাটল […]

খুলনায় ছেলের হাতে বাবার মৃত্যু

1 2

খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে […]

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, দুইদিন বৃষ্টি বাড়তে পারে

4 1

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ওঠে যাচ্ছে ৫০ কিলোমিটার। এজন্য মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্রবন্দরসমূহকে ৩নম্বও সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। গতকাল বুধবার (০১ অক্টোবর) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমমধ্য […]

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব

3 1

দিলীপ বর্মণ: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে (স্বামীগৃহে) ফিরে যাবেন। দেবীদুর্গার সঙ্গে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময়সহ তৈরী হয়েছে প্রতিমা। মহানবমী পূজার দিনে গতকাল বুধবার খুলনা মহানগরী, জেলা ও উপজেলার মন্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। […]

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ৩০ নৌযান

2 1

ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগোচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী ৩০টি নৌযান। এগুলো বর্তমানে গাজা উপত্যকা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে সংগঠনের পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে। গত বুধবার রাতে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় বহরে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। অন্তত আটটি নৌযান থামিয়ে দেওয়া হয়, যার […]

অস্ত্র হাতে পুরনো দস্যুরা বেপরোয়া সুন্দরবনে

1 1

অস্ত্রের চালান যাচ্ছে লোকালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়েনি রঞ্জু আহমদ: সুন্দরবনে দস্যু দমনের সূচনা হয়েছিল ২০১৬ সালে। সে বছর সবচেয়ে বড় দল ‘মাস্টার বাহিনী’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা দেয় এবং পুনর্বাসনে রাজি হয়। এর পরপরই আরও ৩২টি দস্যু বাহিনীর প্রধানসহ মোট ৩২৮ জন দস্যু আত্মসমর্পণ করে, জমা পড়ে ৪৬২টি অস্ত্র […]

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর

13

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগেই তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে মোট ১৬ […]

ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা

12

ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক’ সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য […]

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ জুয়াড়ি আটক

11

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালথার ফুলবাড়িয়া […]