আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসী এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং জামাল মোড়লের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন।এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন […]
মায়ানমারে পাচার কালে সিমেন্ট ও দুটি বোটসহ ১৯ জনকে আটক

পূর্বাঞ্চল ডেস্ক : দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট এবং ১৯ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।আইএসপিআর জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট […]
খুলনা অঞ্চলের ৪টি জেলাসহ নগরীর ১৫টিপয়েন্টে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে

দিলীপ বর্মণ : রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে খুলনা অঞ্চলের ৪টি জেলাসহ নগরীর ১৫টি পয়েন্টে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এই কার্যক্রমের আওতায় খুলনা অঞ্চলের বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় ট্রাক সেলে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত এই কার্যক্রম চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ইতোপূর্বে প্রদত্ত ফ্যামিলি কার্ডের পাশাপাশি যে কেউ […]
খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয়ক্রিকেট চ্যাম্পিয়ন শিপের উদ্বোধন রবিবার

স্পোর্টস রিপোর্টার : আগামী রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা সদস্য মোঃ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য […]
কেকেবিএইউতে মহান শহিদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছাড়া গতকাল ২০ ফ্রেব্রুয়ারি বেলা ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের […]
একুশ হোক জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ

আবার এলো রক্তরাঙা সেই মহান একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের দিকে তাকালে একুশের রক্তরক্তিম ছবিখানাই সর্বাগ্রে দৃষ্টিপটে ভেসে ওঠে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানে ঔপনিবেশিক পাকিস্তানি আমলে সূচিত মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন বাঙালীর স্বপ্ন পূরণের ইতিহাস হিসেবে আজও আমাদের জাতীয় জীবনে সমুজ্জ্বল হয়ে আছে। যদিও বাংলা এখনো পরিপূর্ণরূপে এদেশের মানুষের জীবিকার প্রধান ও […]
অমর একুশে আজ

স্টাফ রিপোর্টারঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বাঙালি জাতির জন্য দিবসটি একদিকে যেমন চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে […]
কালিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ইফতারি

নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া): পবিত্র মাহে রমজানকে ঘিরে নড়াইল জেলার কালিয়া উপজেলা ও নড়াগাতী এলাকার বিভিন্ন হাট-বাজারে বসেছে বাহারি ইফতারির পসরা। জিলাপি, বেগুনি, পিয়াজু, ছোলা, হালিম, চপসহ নানা মুখরোচক খাবার রোজাদারদের আকৃষ্ট করলেও এর বড় একটি অংশ তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।সরেজমিনে দেখা যায়, অনেক দোকানে খোলা জায়গায় ধুলাবালির মধ্যে ইফতার […]
মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতবাড়ি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে। কচুয়া ফায়ার সার্ভিস ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেওয়ার পূর্বে সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। ক্ষতিগ্রস্ত […]
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা,কলারোয়া (সাতক্ষীরা): ইফতার করা হলো না স্কুল ছাত্র সজীব হোসেনের(১৫)। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে শুক্রবার পৌণে ৬ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে ইটবাহী ট্রলি চাপায় প্রাণপ্রদীপ নিভে যায় সজীবের। নিহত সজীব বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার বড় আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে।জানা গেছে, শুক্রবার পড়ন্ত বিকেলে সজীব […]