১৭ মাসে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ৫৫০টিতে জড়িত বিএনপি: টিআইবি
জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৫০টি বা ৯১ দশমিক ৭ শতাংশ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক […]
নবম পে-স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে সরকারি দপ্তরগুলোর সামনে অবস্থান, বিক্ষোভ ও ২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। দাবিগুলো বাস্তবায়িত না হলে ৬ […]
পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা […]
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ১৪
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে আজ শনিবার এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় একজন কর্মকর্তা ইরানের সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানিয়েছেন। কিন্তু বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছিলেন, বিস্ফোরণের ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্যবস্তু […]
তারেক রহমানের উদ্দেশে আসিফ মাহমুদ

আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদদের ফিরিয়ে এনে সাময়িকভাবে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটে যাঁরা আছেন, তাঁদেরকে […]
বিশ্বকাপের সময় আড়াই কোটি টাকার টুর্নামেন্ট খেলবেন লিটন–নাজমুলরা
টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিকেটারদের কীভাবে মাঠে রাখা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছিল কয়েক দিন ধরেই। এ ব্যাপারে সরকারের কাছ থেকেও নির্দেশনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি। সে অনুযায়ী বিসিবি কাল ঘোষণা দিয়েছে, অদম্য বাংলাদেশ নামে তিন দলের একটি টি–টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। প্রাইজমানি ও ম্যাচ ফি মিলিয়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্টে হবে এটি। ৫ ফেব্রুয়ারি […]
নিরাপত্তাজনিত হুমকির কারণে প্রচারণায় বিরতি নিচ্ছেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনের একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে বাধ্য হয়ে তার নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতি নিচ্ছেন। সরকার বারবার ঘোষণা দিয়েছে যে, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের গানম্যান দিয়ে নিরাপত্তা প্রদান করা হবে। তবে প্রশ্ন উঠছে, এই ঘোষণা কি সরকারের প্রকৃত প্রতিশ্রুতি, নাকি কেবল কথার ফুলঝুরি? কারণ ঢাকা–৮ এর […]
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি সম্পূর্ণ মিথ্যা: অ্যালেক্স মার্শাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে তদন্ত চলছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। শুক্রবার (৩০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নামে যেসব তদন্তের কথা প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অ্যালেক্স মার্শাল নিজেই […]
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। মকবুল হোসেন বলেন, আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। শহীদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক […]
ফিটনেস সনদ ছাড়া হজে যাওয়া যাবে না, স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী এ বছর হজে গমন করতে পারবেন না, এমন নির্দেশনা দিয়েছে সরকার। এ লক্ষ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব হজযাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের […]