খুলনা-৩ আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯ জন

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বুধবার যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ […]
মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর আগে আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চান। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘কারো কাছে যদি মরহুমা খালেদা জিয়ার কোনো […]
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার কফিন বিকাল ৪টার দিকে জিয়া উদ্যানে নেওয়া হয়। দাফন প্রক্রিয়া চলার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী […]
লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়। জাতীয় মসজিদ […]
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। এ ছাড়া তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধা এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোক প্রকাশ করেন বিশ্বনেতারা। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।বাংলাদেশে মার্কিন দূতাবাস […]
পৃথিবীর ঘূর্ণন থেকে তৈরি হলো বিদ্যুৎ, আমূল বদলে যাবে মানুষের ভবিষ্যৎ

পূর্বাঞ্চল ডেস্ক: আমেরিকার একদল বিজ্ঞানী নিউ জার্সিতে মার্কিন গবেষণা সংস্থা নাসার পরীক্ষাগারে পৃথিবীর আহ্নিক বা আবর্তন গতি নিয়ে গবেষণা করেছেন। এই গতি এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আগামী দিনে অফুরন্ত বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে। আগামী দিনে কি বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীর ঘূর্ণনকে কাজে লাগানো যাবে! কী ইঙ্গিত মিলল গবেষণায়? বিদ্যুৎশক্তি ছাড়া মানবসভ্যতা অচল। তার চাহিদাও […]
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন।এরপর ১টা ১৭ মিনিটে ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এর আগে এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান, […]
শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

সদ্য সমাপ্ত সেশনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম ছাত্র শিবিরের নতুন সভাপতি ও সিবগাতুল্লাহ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে এই নির্বাচনের ফল জানানো হয়। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ও নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা […]
দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা পর্যন্ত মহাসড়কে লাখো মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার […]
দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টা ২৬ মিনিটে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের […]