নগর জামায়াত আমীর মাহফুজ
স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত বাজেটে নিঃসন্দেহে ঋণ নির্ভর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
দৈনিক পূর্বাঞ্চলকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিজস্ব সম্পত্তি দিয়ে এই বাজেট বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। কেননা প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে এক লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এজন্য এ বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। সুতরাং উচ্চাভিলাসী বাজেট দিয়ে মানুষের বাহবা অর্জন করা যায় কিন্তু বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য যে বাজেট বাস্তবায়ন করা যাবেনা সে বাজেট মানুষের কোন উপকারে আসবে না।