/ খুলনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের উদ্যোগে ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। খুলনা বিভাগের (ডিএসএম) মো. হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র এজিএম মো. নিজামুল ইসলাম।


খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এস তওফিক আলী সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের ডেপুটি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার বাদশা হারুন।


সার্বিক সহযোগিতায ছিলেন টিএসএম মোহাম্মদ রাসেল কবির| সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসায়ী এ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে টপ সেলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


সবশেষে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।


উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ইলেকট্রিক কারখানা স্থাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সূত্রপাত হয়। বিভিন্ন প্রতিকূলতায় ১৯৭৪ সালে মোহাম্মাদী ইলেকট্রিক প্রোডাক্টস্ (এমইপি) নামে বরিশাল বিসিক শিল্প এলাকায় কারখানা স্থানান্তর করে। সেখানেই বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বরূপে আত্মপ্রকাশ করে। উৎপাদিত পণ্য স্বল্প সময়ে মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। তাই এ আস্থা অর্জনের অনুপ্রেরণায়, বৃহত্তর পরিসরে শুরু করার লক্ষ্যে বিসিক থেকে সরিয়ে ১৯৯৬ সালে কারখানাটি স্বরূপআলী চেয়ারম্যান লেন, হাটখোলা, বরিশালের নিজস্ব ঠিকানায় ব্যাপকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে। এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও সরবরাহে বদ্ধপরিকর । ক্রেতাদের জীবনের নিরাপত্তায় পণ্যের গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় এমইপি। দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এমইপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এমইপি গ্রুপ মনে করে, তাদের এ সাফল্য ভোক্তা–কর্মীসহ দেশের সব মানুষের।