নড়াইল প্রতিনিধি : নড়াইলে ট্রেন লাইনে দাঁড়িয়ে শিশু সন্তানকে নিয়ে পলি বেগম (২৫) নামে এক মা আত্মহত্যা করেছ।
শনিবার বেলা পৌনে একটার দিকে নড়াইল শহরের বরাশুলা চিত্রা রেল সেতুর ওপর এ ঘটনা ঘটে। পলি বেগম টেনে কাটা পড়ে ঘটনাস্থলে এবং দু বছরের শিশু সন্তান ফুরকান ভুইয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
পলি বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় পূর্ব পাড়ার নুর ইসলাম ভূইয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পলি বেগম ও তার স্বামী নুর ইসলামের মধ্যে কলহের জের ধরে মনিবার সকালে পরি তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে কমলাপুর-বরাশুলা এলাকায রেল সেতুর উপর দাড়িয়ে থাকে। দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী টেনটি ঘটনাস্থলে আসলে পলি বেগম ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। এসময শিশুটি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার প্রায় চার ঘন্টা পর নিহত মা ও শিশু সন্তানের পরিচয় মিলেছে। পারিবারিক কলহের কারনে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া মহিলার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। #