/ বিএনএসবি চক্ষু হাসপাতাল বিষয়ে মানববন্ধন থেকে কর্মবিরতির হুমকি

বিএনএসবি চক্ষু হাসপাতাল বিষয়ে মানববন্ধন থেকে কর্মবিরতির হুমকি

প্রবীণ চিকিৎসক নেতা ডা. রফিকুল হক বাবলুকে অপদস্থ করা এবং বিএনএসবি চক্ষু হাসপাতালে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।


গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর বিএমএ ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা এই কর্মসূচির আয়োজন করে।


হেনস্তার শিকার ডা. রফিকুল হক বাবলু বিএমএ খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ড্যাব খুলনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য।


মানববন্ধনে চিকিৎসক নেতারা তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে খুলনা-৫ আসনের সংসদ সদস্যের সামনে মব সৃষ্টিকারী ও ট্রাস্টি বোর্ডের সভাপতিকে অপদস্থকারীদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ, ডা. বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল এবং হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষৎতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা। আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সকল চিকিৎসক একযোগে জরুরী চিকিৎসা ব্যতীত কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসক নেতারা।


খুলনা জেলা ড্যাবের সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে ও মহানগর ড্যাবের সভাপতি ডা. মোস্তফা কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. মো. আকরামুজ্জামান, ডা. স ম গোলাম আজম, ডা. ইনামুল কবীর, ডা. এস এম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডা. এ এইচ এম কামরুজ্জামান, ডা. প্রদীপ কুমার দেবনাথ, ডা. হুমায়ারা মুসলিমা বাবলী, অধ্যাপক ডা. আবু সাঈদ, ডা. শহিদুজ্জামান বাবলু, ডা. জহিরুল হক, ডা. শওকাত আলী, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মনিরুজ্জামান লর্ড, ডা. এ এফ এম আশিকুল হক, ডা. আসাদুল্লাহিল গালীব, ডা. বেলাল উদ্দীন, ডা. মুনীর হোসেন, ডা. গাজী শফিকুর রহমান রানা, ডা. শেখ হাফিজুর রহমান, ডা. মিনহাজুর রহমান শোভন, ডা. সাখাওয়াত হোসেন, ডা. আবিদা হোসেন মীম, ডা. অমিত দে, ডা. মিনহাজুল ইসলাম প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির \