আসছে ‘ফুয়েল কার্ড’, মিলবে যেসব সুবিধা

দেশে জ্বালানি তেল নিয়ে চলমান কারসাজি ও অস্থিরতা মোকাবিলায় এবার সব গাড়ির জন্য ‘ফুয়েল কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। আর এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে জ্বালানি বিভাগ। বিভাগটির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ শিগগির শেষ না হলে বাংলাদেশের মতো দেশকে অনেক খেসারত দিতে হবে। এরই মধ্যে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা […]
মার্কিন বাহিনীর অবস্থান থেকে সরে যেতে জনগণকে ইরানের সতর্কবার্তা

মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য সাধারণ জনগণের উদ্দেশে সতর্কতা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বেসামরিক […]
‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ পাওয়া গেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, ‘পাম্পে তেল নেই’ […]
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করবে সরকার। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুদদারি বন্ধে তথ্য দানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। এছাড়া সচেতন নাগরিকদের […]
বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি মেসি

আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর ৮১ দিন, কিন্তু লিওনেল মেসি বিশ্বকাপে খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির ফিটনেস ও সক্ষমতা নিয়ে আশাবাদী। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয়বার বিশ্ব সেরা ট্রফি জিতেছিল। তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধেই তৃতীয়বারের বিশ্বজয় আসার গল্প লেখা […]