খুলনায় নবীন কর আইনজীবীদের উদ্যোগে এক অনন্য মিলনমেলায় পরিণত হলো বৃহত্তর কর আইনজীবী ব্যাচ-২৪ এর ইফতার মাহফিল। সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও ভবিষ্যৎ প্রত্যয়ের বার্তা নিয়ে শনিবার নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনাল–এর কনফারেন্স হলে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কর আইনজীবী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং কর আইনজীবী আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর আইনজীবী সমিতি-এর সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওরঙ্গজেব।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান বলেন, ব্যাচ-২৪ এর কর আইনজীবীদের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি জানান, নতুন যারা কর আইনজীবী হিসেবে সমিতির সদস্য হয়েছেন তাদের নাম নতুন ডাইরেক্টরিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ওকালতনামায় তাদের নাম সংযুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সম্মানিত অতিথি অ্যাডভোকেট আওরঙ্গজেব বলেন, নবীন কর আইনজীবীদের মাঝে যে উদ্যম ও আন্তরিকতা দেখা যাচ্ছে, তা খুলনা কর আইনজীবী সমিতিকে আরও সমৃদ্ধ করবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ঐক্যবদ্ধ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কর আইনজীবী এআর রাজিব, রুহিদাস কুন্ডু, রোকেয়া পারভিন মুক্তা, রামপ্রসাদ রায়, মো. মোজাহিদুল ইসলাম আরিফ, মো. মেহেদী হাচান, আব্দুস সালাম, অঞ্জু সরকার অপু, রাজিব মোহন সরকার, এসএম মফিজুর রহমান, মোসা. রাবেয়া খাতুন, শাহেলা সুলতানা, শওকত আলম, অ্যাডভোকেট রায়হান, ইন্দ্রজিত সাহা, সন্তোষ কুমার সাহা, দীনবন্ধু বিশ্বাস, আনোয়ারা খাতুন, , মো. রুহিন বাবু, এসএম শাকিল আহমেদ, মো. শফিকুল ইসলাম, মো. তুহিন হোসেন সাফিন, রুম্পা কুন্ডু, এসএম জাহিদুর রহমান, আতিকুর রহমান, মো. রোকন খান, এসএম আব্দুর রহমান, জুয়েল মোল্লা, জাহিদ হাসান, মো. ইমরুল কায়েস, মেহেদী হাসান শুভ, মাহমুদ হাসান রাতুলসহ ব্যাচ-২৪ এর বিপুলসংখ্যক কর আইনজীবী উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও মতবিনিময়ের মাধ্যমে নবীন কর আইনজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়। উপস্থিত সবাই মনে করেন, এমন উদ্যোগ পেশাগত সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও শক্তিশালী করবে।