/ এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ, শীর্ষে খুলনা, দ্বিতীয় অবস্থানে যশোর

এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ, শীর্ষে খুলনা, দ্বিতীয় অবস্থানে যশোর

যশোর ব্যুরো ঃ যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।


প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, বৃত্তির সংখ্যা ও মেধার দিক থেকে বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে খুলনা জেলা এবং এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।


বোর্ডের ওয়েবসাইট সূত্রে জানা গেছে- যশোর বোর্ডের অধীন ১০টি জেলায় মোট ২ হাজার ১৫১ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, খুলনা জেলায় মোট ৫৪৪ জন (ট্যালেন্টপুল ১১৬, সাধারণ ৪২৮), যশোর জেলায় ৪৬৫ জন (ট্যালেন্টপুল ৭৮, সাধারণ ৩৮৬), কুষ্টিয়ায় ৩৪১ জন (ট্যালেন্টপুল ২৭, সাধারণ ৩১৪), ঝিনাইদহে ২৭৬ জন (ট্যালেন্টপুল ৩৩, সাধারণ ২৪৬), সাতক্ষীরায় ২৬৩ জন (ট্যালেন্টপুল ১৮, সাধারণ ২৪৫), চুয়াডাঙ্গায় ১৯২ জন (ট্যালেন্টপুল ৭, সাধারণ ১৮৫), বাগেরহাটে ১৭১ জন (ট্যালেন্টপুল ২, সাধারণ ১৬৯), নড়াইলে ১১০ জন (ট্যালেন্টপুল ৫, সাধারণ ১০৫), মাগুরায় ১০৬ জন (ট্যালেন্টপুল ৯, সাধারণ ৯৭) এবং মেহেরপুর জেলায় ৬৪ জন (ট্যালেন্টপুল ৩, সাধারণ ৬১) শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট নীতিমালা ও শর্তাবলি আবশ্যিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।