নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

5 8

স্টাফ রিপোর্টার: নগরীর বায়তুন নূর মসজিদ শপিং সেন্টারের অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। দুটি দোকানের মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এছাড়া আরও অন্তত: ৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১১টার দিকে শপিং সেন্টারের গোধূলি […]

খুমেক হাসপাতালের রোগীরখাবার চুরির অভিযোগে খুলনা নাগরিক সমাজের ক্ষোভ

2 8

সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার যদি নিরাপদ না থাকে, তবে সেটি শুধু অনিয়ম নয়, মানবিকতার চরম অবক্ষয়। এমনই অভিযোগ উঠেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর রান্নাঘর ঘিরে। রোগীদের জন্য রান্না করা মাংস দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।সংগঠনের আহ্বায়ক […]

কেসিসির প্রশাসক হিসেবে যোগদানকরলেন নজরুল ইসলাম মঞ্জু

20260224 205913

ছয় মাস পর কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের অন্য ৫ সিটি […]

দীর্ঘ তিন মাস পর হালকা বর্ষণ খুলনাসহ তিন বিভাগেবজ্রসহ বৃষ্টি হতে পারে

8 5

স্টাফ রিপোর্টার: দীর্ঘ তিনমাস পর খুলনাসহ কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। গতকাল ভোরে হঠাৎ করে মেঘ এবং অতঃপর হঅরকা বৃস্টি নামে। গতকাল দিনভর আকাশ মেঘলা ছিলো, বিকেলেও ছিটেফোটা বৃষ্টি হয়। এদিকে আজ খুলনাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম […]

রমজানে তেরখাদার নিত্য প্রযোজনীয় পণ্যেও দামে ঊর্ধ্বগতি

7 5

রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলাতে পবিত্র রমজান শুরু হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আবারও চেনা চিত্র ফিরে এসেছে। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও অস্বাভাবিকভাবে বেড়েছে দাম, ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ভোগান্তি। উপজেলার বিভিন্ন বাজারে ছোলা, ডাল, চিনি, খেজুর, দুধ, সবজি, কলা ও আমিষসহ অধিকাংশ পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা […]

মনিরামপুরে রাস্তা ঘেঁষে ঘের, দুইজনের কারাদন্ড

6 9

নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (মনিরামপুর) :মনিরামপুরে রাস্তা ঘেঁষে মাছের ঘের তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন তাদের এই দন্ডাদেশ দিয়েছেন।দন্ডপ্রাপ্তরা হলেন, কাঁঠালতলা বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে কারিমুল ইসলাম (৩৩) ও একই এলাকার […]

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে বিএনপির অফিসে আগুন

5 7

মোরেলগঞ্জ অফিস ঃ বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপির অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকালে বিএনপির অফিসে আগুন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বারইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ছাবুল, বহরবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাদুর হাওলাদার, উপজেলা […]

মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলীর আদেশ ঠেকাতে দৌড়ঝাঁপ

4 8

নজরুল ইসলাম শরীফ, মোরেলগঞ্জ ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সেই পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান তারেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, মাঠ কর্মীদের সাথে দুব্যবহার, স্টোর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম মাঠে। অবশেষে উপ-পরিচালক (পার্সোনাল) এরশাদ আহমেদ নোমানী স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৭ ফেব্রুয়ারি উক্ত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে যশোর জেলার বাঘারপাড়া […]

সুন্দরবনের গহীনে চলছে অবৈধভাবে পারসের পোনা শিকারের অভিযোগ

3 5

নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা)ঃ বনবিভাগের সহায়তায় সুন্দরবনের গহীনের নদীখালে নিষিদ্ধ ছোট প্রজাতির পারসের পোনা শিকার অব্যাহত রয়েছে বলে অভিযোগ পওয়া গেছে।অভিযোগ জানাযায়, পাস পারমিট ছাড়াই অবৈধভাবে শতাধিক জেলে বনের ভেতরের আলোরকোল, কাগা দোবেকির কালিরচর সহ গহীন বনের অন্যান্য নদীখালে ইঞ্জিনচালিত ট্রলার ব্যবহার করে অসাধু জেলেরা পারসের পোনা শিকার চালিয়ে যাচ্ছে। পোনা ভর্তি ট্রলারগুলো রাতের অন্ধকারে বলেশ্বর […]

কচুয়ায় কৃষি অফিসের পুরাতন ভবনে আগুন

2 7

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট) \ বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মধ্যে কৃষি অফিসের একটি পুরাতন ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নিরাপত্তা কর্মীদের মাধ্যমে জানা যায় যে, আনুমানিক গভীর রাত আড়াই টার দিকে পুরাতন ভবনটির নিচতলায় হঠাৎ আগুনের শিখা দেখতে পায় উপজেলার নিরাপত্তা […]