সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি ডিপার্টমেন্টে আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সবচেয়ে কম হলেও প্রতিযোগি সবচেয়ে বেশি। রহমাতুল্লাহ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। এবছর থেকে পুনরায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চালু হল ভর্তি পরীক্ষা। আজ শনিবার সকাল ১১টায় সরকারি ব্রজলাল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘন্টাব্যাপী ১০০ মার্কের এমসিকিউ পরীক্ষায় ছিলনা কোন কার্টস মার্ক। বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সবচেয়ে […]
সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই : হুইপ বকুল
আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি মনে করেন, একটি সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প হতে পারে না। গতকাল শুক্রবার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক […]
বাগেরহাটে গুদারা খালের অবৈধ বাঁধ অপসারণ, স্থানীয়দের স্বস্তি প্রকাশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের গুদারা খালে দীর্ঘদিন ধরে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয়দের অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল, ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে […]
দূষণে মৃতপ্রায় খুলনার ময়ূর নদের প্রাণ ফেরাতে ‘ভেলা বাইচ’

স্টাফ রিপোর্টার : দখল ও দূষণে মৃতপ্রায় খুলনার ময়ূর নদে প্রাণ ফেরাতে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে কেডিএর ময়ূরী সেতু থেকে দুই কিলোমিটার ভাটিতে এই বাইচ অনুষ্ঠিত হয়। খুলনা দিবস উপদযাপনের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নগর সামাজির সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ […]
শরণখোলায় জমিজমা বিরোধে বৃদ্ধ নিহত, এলাকায় উত্তেজনা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে তার জমি নিয়ে […]
কেশবপুরে ধান কাটতে গিয়ে গরমে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাগরদাঁড়ি (যশোর) : যশোরের কেশবপুরে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে উপজেলার বড়েঙ্গা গ্রামের কৃষক হাসেম আলী সরদারের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় কলাতলা বিলে নিজের জমিতে ধান কাটার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত […]
ওপি কার্যক্রম বন্ধে বাগেরহাটের ৯ উপজেলা, হাসপাতালে স্বাস্থ্যসেবা সংকট

শেখ আহমেদ তারিক,বাগেরহাট : সরকারের অপারেশন প্ল্যান (ওপি) কার্যক্রম বন্ধ থাকায় খুলনা বিভাগের বাগেরহাট জেলার ৯টি উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব হাসপাতালের জন্য বরাদ্দকৃত যানবাহন বন্ধ থাকায় মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যত স্থবির হয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা এসব গাড়ি ব্যবহার করে ইউনিয়ন […]
হেরাজ মার্কেট মসজিদ ইস্যুতে জেলা ইমাম পরিষদের প্রতিবাদ
সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যা দাবি নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে খুলনা জেলা ইমাম পরিষদ। পরিষদের নেতারা দাবি করেছেন, মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ইমাম পরিষদ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। গত মঙ্গলবার সকাল ৭টায় নগরীর ডাকবাংলা জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের জরুরি […]
কুষ্টিয়ার কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রাশেদ আলী (৩৫) একই এলাকার রবিউল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওইদিন […]
কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিংয়ে নিন্ম মানের খাদ্য, শিশুদের স্বাস্থ্যঝুঁকি

পলাশ কর্মকার, কপিলমুনি (খুলনা) : জেলার পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কার্যক্রমে ব্যাপক অনিয়ম, নিম্নমানের খাদ্য সরবরাহ এবং শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরবরাহকৃত খাদ্য তালিকায় থাকা বনরুটির কোনোটি মেয়াদ উত্তীর্ণ, কোনটাতে আবার নেই মেয়াদের দিন তারিখ। গত ২০ এপ্রিল সরবরকৃত বনরুটি দুর্গন্ধ এবং প্যাকেটজাত অধিকাংশ বনরুটিতে […]