চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণে বন্যা খুলনাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণের কারণে ভূমি ধসের সাথে বন্যা দেখা দিয়েছে| এচাড়া দেশের ১৭ জেলায় ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস| এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, […]
সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহী চৌধুরী, সেক্রেটারি আবুল কাশেম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বিএল কলেজ শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সভাপতি ও সেক্রেটারি মনোনীত করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাহী চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে আবুল কাশেম দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) কলেজ ক্যাম্পাসের শহীদ মুন্সী হালিম মিলনায়তনে সরকারি বিএল কলেজ শাখার সাথীদের জরুরি সাথী সমাবেশে এ মনোনয়ন ঘোষণা করা হয়। সমাবেশে […]
মহানগরীর দৌলতপুরে তিন দিনের ভারী বর্ষণ: প্লাবিত নিম্নাঞ্চল, চরম দুর্ভোগে মানুষ

হাসান চৌধুরীমহানগরীর দৌলতপুরে চলমান টানা ৩ দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে|এলাকাবাসী জনজীবন চরম দুর্ভোগ ও বিষণ্ণতায় ভুগছে|গত শনি,রবি-সোমবার সকালে ও সন্ধ্যা থেকে গভীর রাতঅব্দি পর্যন্ত ভারী বৃষ্টিতে বিভিন্ন পেশাজীবী শিক্ষার্থীদের ভোগান্তি প্রকট আকার ধারণ করেছে| জানা যায়, কালের বিবর্তনে ও মৌসুমী বায়ুর প্রভাব আরো তীব্র আকার ধারণ করায় উপশহর দৌলতপুরে অবকাঠামো বেগতিক […]
বৃষ্টিতে পাটকেলঘাটা বাজারের সড়ক চলাচলের অনুপযোগী, দুর্ভোগে মানুষ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে সাতক্ষীরার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের বলফিল্ড-সংলগ্ন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে| প্রায় ৫০০ গজ দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন, ভ্যান, মোটরসাইকেল এমনকি পথচারীদের চলাচলও চরম দুর্ভোগের মুখে পড়েছে| প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা| সরেজমিনে দেখা গেছে, বলফিল্ড বাসস্ট্যান্ড মোড় থেকে উত্তর বলফিল্ড মোড় […]
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সেবা নিতে পদে পদে ভোগান্তি

যশোর ব্যুরোঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে টিকিট সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা, রিপোর্ট সংগ্রহ এবং ওষুধ পাওয়া—প্রতিটি ধাপেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা| দীর্ঘ লাইন, জনবল সংকট, সীমিত কাউন্টার, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি এবং ওষুধের সংকট মিলিয়ে হাসপাতালে সেবা কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশীরা| হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক […]
নড়াগাতীতে স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মো. মনিরুজ্জামান চৌধুরীনিজস্ব সংবাদদাতা,নড়াগাতী (কালিয়া) নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়ার বাসিন্দা ও বলর্ধনা হাইস্কুলের শিক্ষক ওহিদুল শেখকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওহিদুল শেখের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ( বলর্ধনা) ফেলে রেখে পালিয়ে […]
সাতক্ষীরা রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্বে কেডি ও মেহেদী
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হয়েছেন মেহেদী হাসান। সম্প্রতি সাতক্ষীরার স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। […]
সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়

রূপসায় ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হক নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা) ঃ খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক| তিনি বলেছেন, প্রতিভাবান ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে| গতকাল শনিবার বিকেলে […]
উত্তাল জুলাই গণঅভ্যুত্থান

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ২০২৪ সালের ৫ জুলাই এসে নতুন মাত্রা লাভ করে| আন্দোলনের পঞ্চম দিনের কর্মসূচি হিসেবে সারা দেশে অনলাইন ও অফলাইনে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়করা| চার দফা দাবিকে সামনে রেখে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে আন্দোলন ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের […]
ব্রাজিলকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খুবি প্রতিনিধি :খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা(কুসাক) এর উদ্যেগে এক প্রীতি ম্যাচে ব্রাজিল টিমকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২ জুলাই ) রাত ৯ টায় খুলনার প্রথম অত্যাধুনিক কৃত্রিম ঘাসের (আর্টিফিশিয়াল গ্রাস) মাঠ খুলনা টার্ফে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে ব্রাজিল টিমের প্লেয়াররা ভালো পারফরম্যান্স দেখালেও পরবর্তীতে খেলার মোড় […]