/ ডেঙ্গু প্রতিরোধে মাঠে বিএনসিসি ক্যাডেটরা

ডেঙ্গু প্রতিরোধে মাঠে বিএনসিসি ক্যাডেটরা

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরা। শনিবার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় সক্রিয়ভাবে অংশ নেন তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে সারাদেশে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের তত্ত্বাবধানে খুলনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গুর বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটরা অংশ নেন। এ সময় উপস্থিত থেকে ক্যাডেটদের উৎসাহ দেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল মাসুদ রায়হান।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়েও নাগরিকদের সতর্ক থাকতে হবে।-খবর ঃ বিজ্ঞপ্তির।।