খুলনার কপিলমুনি, দাকোপ ও ডুমুরিয়ায় শুরু রথযাত্রা উৎসবশোভাযাত্রা-মেলা-প্রসাদ বিতরণে ভক্তদের ঢল

1 7

পুর্বাঞ্চল ডেস্কঃ খুলনার পাইকগাছার কপিলমুনি, দাকোপ ও ডুমুরিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব| তিন উপজেলাতেই বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও মেলার মধ্য দিয়ে হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবের সূচনা হয়েছে| আগামী ২৪ ও ২৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে নয় […]

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান

WhatsApp Image 2026 07 17 at 5.26.40 PM

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশের ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নিয়োগের মেয়াদ হবে তিন বছর। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিনি আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত নৌবাহিনী […]

ফকিরহাটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, চারা ও বীজ বিতরণ

1 6

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে ফলের চারা এবং কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি আমলকী চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ […]

অতিবর্ষণে খুলনার মৎস্য খাতে ২কোটি টাকার বেশি ক্ষতি, বিপর্যস্ত চাষিরা

8

স্টাফ রিপোর্টার ঃ টানা অতিবর্ষণ খুলনার মৎস্যচাষিদের ক্ষতির হিসাব ক্রমেই স্পষ্ট হচ্ছে| প্লাবিত পুকুর, দিঘি ও মাছের ঘের থেকে ভেসে গেছে শত শত টন মাছ, কোটি কোটি পোনা ও চিংড়ির রেনু| এতে জেলার মৎস্য খাতে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে| সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দিঘলিয়া উপজেলার ঘের ও পুকুরের মাছচাষিরা| ক্ষতিগ্রস্তরা বলছেন, কয়েক […]

ভোটের প্রস্তুতির মাঝে চেম্বার নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে মামলা

2 6

১৯ জুলাইয়ের মধ্যে জবাব দাখিলে নির্বাচনী বোর্ডকে চিঠি স্টাফ রিপোর্টার : প্রায় ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচনের তোড়জোড় চলছে| ইতোমধ্যে ২৫টি পদে ৫০ জনের ওপরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন| জমাও দিয়েছেন অনেকে| গতকাল রাতে প্রচারণা চালান চেম্বারের সাবেক পরিচালকদের নেতৃত্বে অনেক প্রার্থী| এরই মধ্যে আপীল বোর্ডে বাতিল হওয়া ৬৯৭ জন্য […]

আষাঢ়ে অতিবৃষ্টির প্রভাব না কাটতেই ধেয়ে আসছে শ্রাবণের বারিধারা, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা

8

স্টাফ রিপোর্টার: এবার আষাঢ় মাসে স্মরণকালের সেরা বৃষ্টির রেকর্ড হলো| আজ আষাঢ়ের শেষ দিনেও বৃষ্টির আভাস রয়েছে| গত ২৯ দিনেই গড় ৩০০মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড অতিক্রম করেছে| কোথাও কোথাও তা ৫শ মিলিমিটার ছাড়িয়ে গেছে| আবহাওয়া অফিস মাসিক পূর্বাভাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস দিলেও তা ফলেছে বিপরীত| শেষ পর্যন্ত এবারের আষাঢ় মাসের বৃষ্টি রেকর্ড হয়েছে বিগত বহুবছরের চেয়ে […]

মনিরামপুরে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

WhatsApp Image 2026 07 13 at 7.23.51 PM

নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (মনিরামপুর):যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ানসুটার উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর থেকে ওয়ানসুটার উদ্ধার করা হয় এবং ও খেদাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ জানান, গোপন […]

খুলনা আলিয়া মাদ্রাসার বেস্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড অর্জন

4 1

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা আলিয়া কামিল মাদ্রাসা খুলনা বিভাগের (ফাজিল ও কামিল স্তরের) বেস্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছে| ঢাকাস্থ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় গত ৩০ জুন দেশের মাদ্রাসাসমূহের মধ্যে নির্বাচিত মাদ্রাসাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুরস্কার প্রদান করেন| এসময় খুলনা আলিয়া কামিল মাদ্রাসার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো.আব্দুর রহীম সরদার|-খবর ঃ বিজ্ঞপ্তির ॥

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন মোহাম্মদ মনিরুজ্জামান

1 5

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও […]

বেড়েই চলেছে মনিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর মিছিল

3 3

অধিকাংশরই প্রাণ গেছে মাছের ঘেরের বৈদ্যুতিক মোটরে রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। গত দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে নয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অধিকাংশই মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎস্পৃষ্টে এই প্রাণহানির ঘটনা জানেন না সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস। মাছের ঘেরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নাকি সংযোগের ত্রুটি […]