বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা
উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার শঙ্কা
স্টাফ রিপোর্টার: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগাসমী ২-৩ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগওে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে| চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা| এছাড়া স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে| এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে|
গতকাল বুধবার (১ জুলাই) জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে| পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে| এছাড়া দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে|
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে| ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে| এদিকে গতকাল থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে| খুলনায় গতকাল ভোরে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকডৃ করা হয়েছে|