/ খুলনা লায়ন্স ক্লাবের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর

খুলনা লায়ন্স ক্লাবের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর

খুলনা লায়ন্স ক্লাবের ২০২৬–২০২৭ লায়ন্স বর্ষের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন ডা. আর. কে. নাথ, এমজেএফ নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন প্রফেসর রমা রহমান, সেক্রেটারি লায়ন ডা. এম. বি. জামান এবং ট্রেজারার লায়ন ডা. নাসির মাহমুদ বাপ্পিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় ক্লাবের সিনিয়র লায়ন সদস্য, কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদী।