/ খুলনায় শতবর্ষের ঐতিহ্য ‘মশা ভাটি খেলা’

খুলনায় শতবর্ষের ঐতিহ্য ‘মশা ভাটি খেলা’

মাদক থেকে দূরে রাখতে আয়োজন

রহমাতুল্লাহ: খুলনায় শতবর্ষের ঐতিহ্যবাহী ‘মশা ভাটি খেলা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলা কার্তিক মাসের শেষ দিনে এখেলা শতবছর ধরে করে আসছে এলাকাবাসী। অগ্রহায়ন মাসের ২ তারিখে নগরীর রায়েরমহল মহাবিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ঐতিহ্যবাহী এ আয়োজন।

খেলার জন্য মাঠের মাঝখানে তৈরি করা হয় ‘বুড়ির ঘর’। পাশে রাখা হয় খড়কুটো দিয়ে তৈরি ছোট ঘর। সেখানে খেজুরপাতা, নারিকেল ও বেতের লতা দিয়ে তৈরি করা হয় মশাল। পরে মশালে আগুন জ্বালিয়ে মাঠের মাঝখানে ঘুরিয়ে প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী এ খেলা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এ আয়োজন করে আসছেন। শতবর্ষের ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিবছর এ খেলার আয়োজন করা হয়।

শেখ মোহাম্মদ হাসান বলেন, অনেক পুরানো ঐতিহ্যের আয়োজন এটি। এলাকার মুরুব্বিরা কার্তিক মাসের শেষ দিনে এখেলা শতবছর ধরে করে আসছে। সেই ধানাবাহিকতায় আমরা আয়োজন করেছি।

গাছি শেখ বাবু বলেন, মূল স্তম্ভে আগুন দিয়ে বুড়ো-বুড়ির দরজায় লেগে আগুন ধরবে। সেই আগুন দিয়েই যার যার মশাল সেই সেই ঘুরাবে।

নাহিদ ইসলাম লাদেন নামক যুবক বলেন,এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। খেলা আমরা বেশ আনন্দের সাথে উপভোগ করি। প্রতিবছর এখেলা আমাদের এলাকায় হতে থাকে। যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলা-ধুলোর বিকল্প নেই।

সম্পর্কিত খবর

আরও খবর