খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।