খুলনা জেলা জামায়াতের কমিটি গঠন

8

মাওলানা কবীরুল ইসলাম আমীর, মুন্সি মিজানুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা কবীরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম […]

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে ২০১ ও হামে ১৩৮জন আক্রান্ত

6 1

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩৮ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হলেও হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের […]

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা গ্রেপ্তার ৫, এখনও অধরা এজাহারভুক্ত চার আসামি

5 2

স্টাফ রিপোর্টার ঃ খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও এজাহারভুক্ত চার আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ৩০ সেপ্টেম্বরের পর নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গ্রেপ্তার হওয়া একজন আসামি অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নিহতের পরিবার। […]

খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না

4 2

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে মাহফুজ খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা খুলনার ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে এবং যারা এই সমস্ত সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেল্টার দিচ্ছে, […]

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ

3 4

আফ্রো-এশিয়া-ল্যাটিন আমেরিকার নির্যাতিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর ৬ কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর বিএনপির সাধারণ […]

নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা আতঙ্কিত হওয়ার কিছু নেই: প্রশাসক

2 6

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আতংক ছড়াতে সেই ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন হামলাকারীরা। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে […]

খুবির ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

1 8

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।