শরণখোলা (বাগেরহাট প্রতিনিধি)প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা সিদ্ধ ডিম খেয়ে ১১ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে| অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে| গতকাল বুধবার দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে|
অসুস্থ শিক্ষার্থীরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী| ঘটনার পর ডিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ|
পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, বিদ্যালয়ের তত্ত্বাবধানে ডিম সিদ্ধ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় এবং সব ডিমই ভালো ছিল| প্রথম শিফটের শিক্ষার্থীরা একই ডিম খেয়েও অসুস্থ হয়নি| তবে দ্বিতীয় শিফটের কয়েকজন শিক্ষার্থী ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে| কী কারণে এমন হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি|
খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ওসাকার প্রোগ্রাম ম্যানেজার আলিম আল রাজি মুক্তি বলেন, শরণখোলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে ডিম সরবরাহ করা হয়েছে| অন্য কোনো বিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেনি| একটি বিদ্যালয়ের কয়েকজন শিশু কেন সাময়িক অসুস্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে| আক্রান্ত সবাই বর্তমানে ¯^াভাবিক রয়েছে|
শরণখোলা উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ডিম খাওয়ার পর ১১ জন শিশু পেটব্যথা ও অ¯^স্তিবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়| প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে| বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে|
শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে ডিমে কোনো সমস্যা পাওয়া যায়নি| একই ডিম প্রথম শিফটের শিক্ষার্থীরাও খেয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি| প্রকৃত কারণ নিশ্চিত হতে পরীক্ষার জন্য ডিমের নমুনা সংগ্রহ করা হয়েছে|
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার বলেন, শিশুরা এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছে| ঘটনাটি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে|