তেরখাদায় প্লাস্টিকের বস্তায় নবজাতকের মরদেহ, জনমনে গভীর শোক ও ক্ষোভ

ভ্রাম্যমান প্রতিনিধি,তেরখাদা (খুলনা): তেরখাদা উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শেখপুরা মধ্যপাড়ার জামের মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা জানান, ভোরের দিকে মসজিদের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয় তাঁদের। […]
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে চাহিদা বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রবিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক […]
উদ্যোক্তা মেলা স্বাবলম্বী করছে খুলনার নারীদের

সোহেল মাহমুদ: খুলনার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করছে নারী উদ্যেক্তা মেলা। খুলনা অনলাইন সেলারস্ গ্রুপ আয়োজিত তিনদিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলার উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায় মেলার মাধ্যমে তারা জীবনে সফল হয়েছেন এবং নতুন উদ্যোক্তারা সফল হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। পণ্য উৎপাদন করে বাজারজাত করতে গিয়ে নতুন উদ্যোক্তারা যখন হতাশ হয়ে ব্যবসা ছেড়ে চাকুরীর […]
খুলনাঞ্চলে ব্যাপকভাবে নিধনের ফলে বিপন্ন হতে চলেছে পরিবেশবান্ধব শামুক

গাজী মনিরুজ্জামান: দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জলাভূমি এবং কৃষিজমি থেকে পরিবেশবান্ধব জলজপ্রাণী শামুক ব্যাপকভাবে সংগ্রহ করে নিধন করা হচ্ছে। বিভিন্ন বয়সী নিম্ন আয়ের মানুষ জলাশয়, পুকুর, ডোবা, জলাভূমি, ধানক্ষেত এবং খাল থেকে প্রাকৃতিক ফিল্টার শামুক সংগ্রহ করে টাকার বিনিময়ে গলদা চিংড়ি ও পাঙ্গাস ঘের মালিকদের কাছে বিক্রি করছে। এছাড়া হাঁসের খাবার হিসেবেও শামুক ব্যবহৃত হয়। ডুমুরিয়ার […]
খুলনা জেলা কারাগারে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৫ বন্দি

খুলনা জেলা কারাগারে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বন্দিদের দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪০ মিনিট স্থায়ী এ সংঘর্ষে অন্তত পাঁচজন বন্দি আহত হয়েছেন। ঘটনাস্থলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারারক্ষীরা। কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপ এবং […]
শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে : বেবিচক

সবার সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো […]
ভাঙা-গড়ার মাঝে বন্দি খানজাহান আলী সড়ক সৌন্দর্যবর্ধনের কাজ

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর পিটিআই মোড় থেকে মৌলভীপাড়া মোড় পর্যন্ত খানজাহান আলী সড়কের একপাশ অত্যন্ত সরু। সড়কের দুই লেন সমান করতে প্রায় ৫ মাস আগে সড়কের মাঝের ডিভাইডার ভেঙে ফেলে কেসিসি নিয়োজিত ঠিকাদার। এরপর সড়ক বিভাগের বাঁধায় সেই কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি সড়কের ডিভাইডারের কাজ নতুন করে শুরু করে ঠিকাদার। একদিন পরেই সেটি […]
দু’দিনে পাইকগাছা ও দাকোপের নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টা : দু’দিনের ব্যবধানে খুলনার পাইকগাছা ও দাকোপ উপজেলার নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরপর তিনটি লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তৎপর হয়ে উঠেছে। পাইকগাছায় নিহত দুজন খুলনা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা হওয়ায় জোরালো হচ্ছে সন্দেহ এদের মধ্যে […]
যশোর বোর্ডে এইচএসসি’র ফল দেশের সর্বনিম্ন

পাসের হার ৫০.২০ শতাংশ # যশোর জেলায় সর্বোচ্চ ৫৮ দশমিক ২৫ শতাংশ, মাগুরা জেলায় সর্ব নিম্ন ৩৭.৪৬ শতাংশ # খুলনায় ৫৩.৯৮ শতাংশ # শূন্য পাসের কলেজের সংখ্যা ২০টি # যশোর বোর্ডে সাফল্যে এগিয়ে মেয়েরা স্টাফ রিপোর্টা : যশোর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। সারাদেশের তুলনায় বোর্ডটির পাসের হার সর্বনিম্ন ৫০.২০ […]
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: আগামী সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি এবং তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে আগামী ২-৩দিন তাপমাত্রা ১-২ডিগ্রি বাড়তে পারে। যদিও বর্ষা মৌসুমী বায়ু প্রবাহ বিদায় নিয়েছে তবুও এখনও পুরোপুরি হেমন্তের শুষ্কভাব আসেনি প্রকৃতিতে। আজকাল দেশের দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত […]