নওয়াপাড়ায় আগুন, কাঠগোলাসহ ১২ টি দোকান পুড়ে ছাই

নওয়াপাড়া অফিস : অভয়নগরের নওয়াপাড়ায় কাঠপট্টিতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠগোলাসহ অন্তত ১২টি দোকান। গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নওয়াপাড়া পীরবাড়িসংলগ্ন কাঠপট্টি এলাকার কাঠগোলা সহ বারটিদোকানে অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, বুধবার রাত ২টার দিকে কাঠপট্টিতে আগুন লাগে। আগুনে কাঠপট্টির রমজান ফার্নিচার নামের দুইটি দোকান, হাতিম ফার্নিচারের শো-রুম, আব্দুর রউফ ফার্নিচার নামের […]
অন্ত:সত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধধর্ষণ, আটক ১

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট) : বাগেরহাটের কচুয়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক বিবাহিত নারী। ভুক্তভোগী ওই নারী মানসিক প্রতিবন্ধী এবং বর্তমানে চার মাসের অন্ত:সত্ত্বা। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত ফেরদৌস হাওলাদারকে (৩০) আটক করেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত দুই মাস ধরে কচুয়া সদর […]
শুরু না হতেই শেষ হলো সাব্বির-মিতুর নতুন জীবন

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ নিজস্ব সংবাদদাতা, (বাগেরহাট, রামপাল, মংলা ও কয়রা) : সকালে ছিল বিয়ের হাসি, আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন। বিকেলের মধ্যেই সেই স্বপ্ন রক্তে ভেসে নিভে গেল চিরতরে। শুরু না হতেই শেষ হয়ে গেল নবদম্পতি সাব্বির ও মার্জিয়া মিতুর দাম্পত্য জীবন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেল একটি […]
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দু’টি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরে হামলা চালিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা […]
মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে […]
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য রাখেন। এরপর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হন।
অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের বই

খুবি প্রতিনিধি: অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার তিনটি বই।লেখালেখিতে তিনি রানা মাসুদ নাম ব্যবহার করেন। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘করিডোরের কান্না’, গল্পগ্রন্থ ‘ওথেলো সিনড্রোম’ এবং নতুন উপন্যাস ‘মধুমঞ্জরী’। সবগুলো বই প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী এবং এবারের মেলায় প্রকাশনীর ২৮৪ নম্বর স্টলে বইগুলো […]
ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে রড সিমেন্ট বালু পাথরের দাম

দেখার কেউ নেই রড প্রতি টনে ১৫ থেকে ২০ হাজার, পাথর টনে ৭০০-৯০০ টাকা, সিমেন্ট প্রতি ব্যাগ ২৫ টাকা, সিলেট বালু ফুটে ১০/১৫ টাকা বেড়েছে স্টাফ রিপোর্টার : ইরান যুদ্ধে অজুহাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নির্মাণ খাতের প্রধান উপকরণ রড, সিমেন্ট, বালু ও পাথরের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি টন রড ১৫ থেকে ১৮ হাজার, […]
দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ

োদৌলতপুর খুলনা প্রতিনিধি : দৌলতপুরে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে চালক নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক মালিক দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবসী সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি দৌলতপুরের পাবলা এলাকার আইয়ুব আলী সড়কের (তিন দোকানের মোড়) ইজিবাইক মালিক মো. রুবেল মোল্লা তার একটি গাড়ি ভাড়ায় চালানোর জন্য মাদারীপুরের পিয়ারপুর গ্রামের বক্কর সিদ্দিকের […]
বেনাপোল বন্দর দিয়ে ১৬ দিনে ৫ হাজার টন চাল আমদানি

যশোর ব্যুরো : চাল আমদানির সরকার ঘোষিত শেষ সময় ছিল মঙ্গলবার (১০ মার্চ)। এ সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ১৬ দিনে ৩২টি চালানের মাধ্যমে ৫ হাজার ৫ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। বন্দর থেকে এসব চাল খালাস করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়েছে। বন্দরের সহকারি পরিচালক কাজী […]