বাগেরহাটে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই, ২০লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাট ব্যুরো ও কচুয়া (বাগেরহাট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাগেরহাটের কচুয়া উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামের বটতলা মোড়ে সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ইলেকট্রনিক্স, ফিড মিল, গ্যারেজ, টেইলারিং ছাড়াও ৪টি মুদি দোকানের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নির্মানের এক বছরের মধ্যে অনিয়ম ও অবহেলায় এক কিঃমিঃ রাস্তা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানাগেছে, আনুলিয়া ইউনিয়ন পরিষদের থেকে চাঁদবাড়িয়া খেয়াঘাট পর্যন্ত সড়কের মাঝের অংশে প্রায় এক কিঃমিঃ পিচের কার্পেটিং এর রাস্তা […]
সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র

দূতাবাসে হামলার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনস্যুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে।” দূতাবাসে হামলার […]
খুলনায় প্রতিপক্ষের গুলিতে আহত আজিজের মৃত্যু

স্টাফ রিপোর্টার: খুলনায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ: আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার রাত ৯ টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রীজ এলাকার বাসিন্দা […]
মশার প্রজনন মৌসুম চলছে, নিয়ন্ত্রণে জোরালো অভিযান শুরু না হলে দুর্ভোগ বাড়বে নগরবাসীর

ফার্নেস অয়েল সংকটে এবার কালোতেল বিতরণ শুরু হয়েছে দেরিতে মশক নিধন কাজে কাগুজে পরিকল্পনারচাইতে সরেজমিন মনিটরিং জরুরী স্টাফ রিপোর্টার : মৌসুম পরিবর্তনের সময়টি মশার বংশবিস্তারের সময় ধরা হয়। সেই হিসেবে প্রতিবছর ফাল্গুনের আগে থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করে কেসিসি। কিন্তু চলতি বছর সময়মতো মশক নিধন কাজ শুরু করা যায়নি। বিশেষ করে ফার্নেস অয়েল সংকটে […]
শহিদ সাংবাদিক রশীদ খোকনের ২৪ তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভা

নতুন সরকারের কাছে সকল সাংবাদিক হত্যার পুন:তদন্ত দাবি শহিদ সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, মরহুমের পরিবার ও দৈনিক পুর্বাঞ্চলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।খুলনা প্রেসক্লাব ঃ এ উপলক্ষে গতকাল সোমবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় […]
যশোরের ভবদহে জলাবদ্ধতা এবারও বোরোর আবাদ হলো না ৭ হাজার হেক্টর জমিতে

রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের ভবদহ অঞ্চলের বেশিরভাগ বিল ভরে আছে গত বর্ষার পানিতে। বিলের কোথাও কোমর সমান আবার কোথাও বুক সমান পানি। বিলের জমিতে এলাকার বেশিরভাগ কৃষক এবারও বোরো ধানের চাষ করতে পারেননি। যশোরের মনিরামপুর, অভয়নগর, ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ ভবদহ অঞ্চল হিসেবে পরিচিত। ভবদহ অঞ্চলে […]
কয়রায় ফাঁদে হরিণ আটক

অবশেষে অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, কয়রা(খুলনা) : সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছে বন বিভাগের সদস্যরা। ঘটনাটি ঘটেছে খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল অধিনস্থ কেয়াবুনি খাল এলাকায়। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ঐ বনের এলাকায় ফুট পেট্রোলিং […]
কচুয়ায় গুচ্ছগ্রামে আগুন

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট) : বাগেরহাটের কচুয়া উপজেলার গুচ্ছগ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (১ মার্চ) দুপুরে সংঘটিত এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার পর গুচ্ছগ্রামের বাসিন্দা জব্বার শেখের ছেলে জাকির শেখের ঘরে […]
ঝিনাইদহে বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে ট্রাক চাপায় তরুণ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর নামক স্থানে ট্রাক চাপায় হুসাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শ্রমিক বাবাকে সকালের খাবার পৌঁছে দিতে গিয়ে সড়কে ট্রাক চাপা পড়ে ওই কিশোর। এসময় প্রান্ত নামে (১২) অন্য এক শিশু আহত হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালি নৃসিংহপুর […]