আল্লামা সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

WhatsApp Image 2026 08 14 at 10.55.56 PM

স্টাফ রিপোর্টার : দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার (১৪ আগষ্ট) আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বাদ জুম্মা পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত করেন সাঈদীপুত্র […]

ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির র‍্যালি ও বৃক্ষরোপণ

WhatsApp Image 2026 08 13 at 7.01.15 PM

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বিএনসিসির উদ্যোগে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে ক্যাডেটরা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালান। এরপর বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা […]

শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের রাজকীয় বিদায়

6

শরণখোলা প্রতিনিধিঃ দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির। বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় রাজকীয় বিদায় দিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা।গতকাল বুধবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ইসলামী শিক্ষা […]

ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল বন্ধ, দুর্ভোগে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী

2 2

দ্রুত পুনর্নির্মাণের দাবি রিপন হোসেন সাজু, নেহালপুর (মনিরামপুর) : যশোরের মনিরামপুর সদর ইউনিয়নের দেবিদাসপুর ও পাতন গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হরিহর নদীর ওপর নির্মিত পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ব্রিজটির রেলিং, পাটাতন ও বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় এলাকাবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এর ওপর দিয়ে চলাচল বন্ধ করে […]

লঘুচাপে উত্তাল সাগর, মাছ না পেয়ে ঘাটে ফিরছে শত শত ট্রলার

1 5

অশোক মুখার্জি, কলাপাড়াঃ ইলিশের আশায় সাগরে গিয়ে বিপাকে পড়েছেন পটুয়াখালীর উপকূলের জেলেরা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে কয়েক দিন ধরে উত্তাল রয়েছে সাগর। দমকা হাওয়া, থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে একের পর এক ট্রলার ঘাটে ফিরছে। নিরাপত্তার কথা বিবেচনায় শত শত ট্রলার আলীপুর-মহিপুর মৎস্যবন্দর […]

যশোরে এইচআইভি-এইডসের ঝুঁকি বাড়ছে, কনডম সরবরাহ বন্ধে উদ্বেগ

5

দুই যৌনপল্লিতে প্রায় ২২০ যৌনকর্মী, চলছে স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিং প্রদীপ ঘোষ, যশোরঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা যশোরে এইচআইভি-এইডস সংক্রমণের সামগ্রিক ঝুঁকি বাড়লেও যৌনপল্লিগুলোতে যৌনকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, কাউন্সেলিং, এইচআইভি পরীক্ষা ও নিরাপদ যৌন আচরণে সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা যৌথভাবে কাজ করছে। তবে যৌনকর্মীদের মধ্যে বিনামূল্যে সরবরাহ […]

রামপালে আবাসন প্রকল্পের দুই শতাধিক ঘর ফাঁকা

4

নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট (রামপাল) : ভূমিহীনদের পুনর্বাসনের জন্য নির্মিত সরকারি আবাসন প্রকল্পের দুই শতাধিক ঘর বছরের পর বছর ধরে পড়ে আছে খালি। কোথাও সংস্কারের অভাবে ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, আবার কোথাও ঘর বরাদ্দ পাওয়ার পরই তা তালাবদ্ধ করে চলে গেছেন সুবিধাভোগীরা। অভিযোগ রয়েছে, কেউ কেউ গোপনে নিষিদ্ধ ঘর বিক্রি কিংবা স্ট্যাম্পে চুক্তি করে অন্যের […]

শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে ওয়াইএএসডির সমন্বয় সভা

WhatsApp Image 2026 08 11 at 11.08.22 PM 1

খুলনায় ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করতে অধিবেশন আয়োজন করবে ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ওয়াইএএসডি)। এসব অধিবেশন কীভাবে কার্যকরভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের শহীদ হাদিস পার্কে সংগঠনটির সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াইএএসডির সদস্যরা অংশ নেন। ১০টি বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির […]

AI: সম্ভাবনার আলো, শঙ্কার ছায়া”

WhatsApp Image 2026 08 03 at 3.51.09 PM

লেখা: এম এম মাসুম বিল্যাহ মানুষ যখন আগুন আবিষ্কার করেছিল, সেই আগুনে রান্না করেছে, আবার সেই আগুনেই মানুষের ঘর পুড়েছে। যখন পারমাণবিক শক্তি আবিষ্কার করেছে, তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আবার সেই শক্তিই ধ্বংসের অস্ত্র হয়েছে। এখন চিকিৎসায় রোগের সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে, নতুন ওষুধ আবিষ্কার আরও দ্রুত করতে, দুর্যোগের পূর্বাভাস দিতে, কৃষিতে ফসলের রোগ- […]

জমি নেই, উঠোন নেই তবু সবুজের সংসার

WhatsApp Image 2026 08 10 at 9.14.30 PM

আজ শেষ হচ্ছে খুলনার বৃক্ষমেলা, কোটি টাকার চারা বিক্রি এম মুর্শেদ : শহরের বাসা। উঠোন নেই। জমি নেই। তবু গাছ লাগানোর ইচ্ছেটা যেন কিছুতেই মরে না। তাই ছাদে টব, বারান্দার রেলিং, জানালার কার্নিশ কিংবা ঘরের এক চিলতে কোণ যেখানে যতটুকু জায়গা, সেখানেই সবুজের সংসার পাতছেন নগরবাসী। কারও টবে দেশি আমলকী, কারও বারান্দায় বারোমাসি আমড়া। আবার […]