মনিরামপুরে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় পিতা, আদালতে স্বীকারোক্তি

7 11

নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (যশোর: যশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধারের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরি করে খাওয়ার অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার […]

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক

6 11

কলাপাড়া (পটুয়াখালি) প্রতিনিধিঃ কুয়াকাটার মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় ১২ জেলেকে আটক করা হয়। কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি […]

দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধ হচ্ছে

5 15

প্রদীপ ঘোষ, যশোরঃ ক্রমাগত লোকসানের জেরে বন্ধ হয়ে যাচ্ছে যশোরের ‘মণিহার’ সিনেমা হল। ১৯৮৩ সালে ৮ ডিসেম্বর যাত্রা শুরু হয় দেশের সর্ববৃহৎ এ সিনেমা হলটির। একসময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল। কিন্তু দর্শক চাহিদা অনুযায়ী ব্যবসা সফল সিনেমার সংকট না কাটলে হলটি বন্ধ করে দেয়া ছাড়া আর বিকল্প নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হল বন্ধ […]

তেরখাদার ছাগলাদহ ও সাচিয়াদাহে ভূমি অফিস চালু না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী

4 16

ভবন আছে, কার্যক্রম নেই রাসেল আহমেদ,তেরখাদা(খুলনা): তেরখাদা উপজেলার ছাগলাদহ ও সাচিয়াদাহ ইউনিয়নে ভূমি অফিসের ভবন নির্মিত হলেও তিন বছরেও শুরু হয়নি কোনো সরকারি কার্যক্রম। জনবল নিয়োগ না হওয়ায় ভবন দুটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ফলে এই দুই ইউনিয়নের মানুষকে ভূমি সংক্রান্ত জরুরি সেবা নিতে উপজেলা সদর পর্যন্ত ছুটতে হচ্ছে, যা সময় ও অর্থ ব্যয় বাড়ানোর […]

দৌলতপুরে ৪ ভাইয়ের বাড়িতে ডাকাতি, ৫ লক্ষাধিক টাকার সম্পদ লুট

3 17

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামে ৪ ভাইয়ের বাড়ি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভাটইমাঠ কালু সর্দারের পাড়া গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটেছে। ডাকাতি হওয়া পরিবার ও স্থানীয় […]

আশ্বিনের শুরুতে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ডিগ্রি, সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

2 19

স্টাফ রিপোর্টার: আশ্বিনের শুরুতে গতকাল খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা বাড়তে থাকে এবং তা দুপুরের পর ৩৬ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তাপদাহের ফলে প্রচন্ড গরমে মানুষ অস্বস্তিতে ভোগে। সন্ধ্যা, এমনকি রাতেও দিনের তাপমাত্রার প্রভাব ছিলো। আজও তাপমাত্রা একইরকম থাকলেও কিছুটা গরম কমতে পারে। আশ্বিন মাসে তাপমাত্রা ধীরে […]

সাফল্যের ঝলক ম্লান করে দিচ্ছে সংকট

1 21

মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এম এ হাওলাদার: দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া খুলনার বটিয়াঘাটার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন টিকে থাকার লড়াই করছে। শিক্ষার মান ভালো হওয়ায় প্রতিদিনই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের মারাত্মক বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়টির অর্জিত সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী […]

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

image 224514 1758337742

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। এ সময় দেশটির মন্ত্রণালয় আরও জানায়, আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসছে সপ্তাহের জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য […]

ফের বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া

5 14

প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক […]

দিঘলিয়ায় একই স্থানে বিএনপি’র দু’গ্রুপের সমাবেশে ১৪৪ধারা জারি

4 15

নিজস্ব সংবাদদাতা, দিঘলিয়া (খুলনা): দিঘলিয়া উপজেলার পথের বাজারে বিএনপির দু’গ্রুপে কর্মসূচি পৃথক কর্মসূচি নিয়ে উত্তেজনা।সংঘর্ষ এড়াতে সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ধারা জারি করেছে দিঘলিয়া উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে স্থানীয় উপজেলা বিএনপির প্রতিবাদ […]