গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন- তা হবে না।শুক্রবার […]
বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে আয়োজিত মার্কসবাদী কমিউনিস্ট নেতা বদরউদ্দিন উমরের শোকসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, আজ যে হতাশা তৈরি হয়েছে, তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তবে বিপ্লব হয় না। […]
ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুর সঙ্গে বসবাস

ইতোপূর্বে তালিকাভুক্ত ২৬ ঝুঁকিপূর্ণ ভবনের ২৩টিই ভাঙা হয়নি গতবছর ৫টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, ভাঙা হয়েছে দুটি অধিকাংশ ভবনে ঝুঁকিপূর্ণ সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে এ এইচ হিমালয় : ২০১৫ সালের ২৭ জুন নগরীর আহসান আহমেদ রোডে জরাজীর্ণ ভবনধসে আবিদা আরিফিন শাপলা নামের এক স্কুলছাত্রী মারা যায়। এরপরেই টনক নড়ে জেলা প্রশাসনের। তড়িঘড়ি সভা […]
গাজায় অনাহারে ৪৩৫ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে। প্রায় দুই বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ আরোপ করে রেখেছে তারা। […]
কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

যশোরের কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুপাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, আজ সকাল থেকে কেশবপুর শহরের পুরাতন […]
আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন, শুরু ১৭ ডিসেম্বর

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। সাধারণত প্রতি বছরের ভাষার মাস ফেব্রুয়ারিতে এই মেলা অনুষ্ঠিত হয়।বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ […]
নড়াইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-২

নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের লক্ষ্মী ভান্ডারে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, চোরাই মোবাইল ফোন ও মদ উদ্ধার করেছে সেনা বাহিনী। অভিযানকালে ২জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি জেলা পুলিশের একটি দল অভিযানে যোগ দেয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে মধ্য রাত ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর অভিযানকালে […]
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে দুদকের করা মামলায় স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ হিসেবে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্তিতিতে রিমান্ড শুরু হয়। এ সময় আসামিপক্ষে আইনজীবী মো. শফিকুল ইসলাম ও […]
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা বলছে, ২০২৪ সালের […]
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১১

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় ১১ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), […]