নিজস্ব সংবাদদাতা, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠিত ও অনুমোদিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এই কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেবাশীষ দাস (দেবু)।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার পাল, সহ-সভাপতি রিতন কুমার রায়, হরিকান্ত পাল, কার্তিক মন্ডল, নিমাই কুমার দাস ও অনিল মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ (ঝুনি), যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার ঘোষ ও অমিত রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার প্রদীপ কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক জগবন্ধু নন্দী ও বাদল কুমার সরকার, কোষাধ্যক্ষ তরুণ সহ-কোষাধ্যক্ষ চয়ন কুমার কুণ্ডু, দপ্তর সম্পাদক নির্মল মন্ডল এবং সহ-দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, প্রচার সম্পাদক আশীষ পোদ্দার, সহ-প্রচার সম্পাদক বিকাশ কুমার বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক সুকুমার ঘোষ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক বাবু শম্ভু মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম দে, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার বসু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনন্দ মোহন রায়, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লক্ষ্মীকান্ত রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রশান্ত নন্দী, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বরজিত, আইন বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার পাল, সহ-আইন বিষয়ক সম্পাদক দুলাল দাস (দুলু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ পাল, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম কুমার মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পঙ্কজ কুমার ঘোষ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তুফান বাশহোর (হরিজন পল্লী), অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক সুমন কুমার রায়, সহ-অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক সুফল দাস, তথ্য সংগ্রহ সম্পাদক চিত্রঞ্জন সেন, সহ-তথ্য সংগ্রহ সম্পাদক রিপন মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক আরতি রানী রায়।
নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে কলারোয়া উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। বুধবার বিকেলে কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই কমিটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।